ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

অনেকের ধারণা জামায়াতে ইসলামী ৩০টির মতো আসন পাবে : শাহজাহান চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরীর আমির, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরীর আমির, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরীর আমির, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যারা ব্যর্থ বলার চেষ্টা করছেন, তারা মূলত হিন্দুস্তানের দালাল।

সোমবার (২ ডিসেম্বর) রাতে নাজিরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবি (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকের ধারণা জামায়াতে ইসলামী ৩০টির মতো আসন পাবে। দেখবেন জামায়াতে ইসলামী সরকার গঠন করবে এবং ফটিকছড়ি থেকে মন্ত্রিত্ব পাবে। চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির আরও বলেন, হিন্দুস্তানে বাংলাদেশ দূতাবাসে হামলা করে উসকানি দেওয়া হচ্ছে, যাতে আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা করি। তবে আমরা তাদের চক্রান্তে পা দেব না।

নাজিরহাট পৌরসভা জামায়াতের সভাপতি বায়েজিদ হাসান মুরাদের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মো. নুরুল আমীন, ডক্টর বিএম মফিজুর রহমান আযহারী, মাওলানা মামুনুর রশীদ নুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জামায়াত নেতা আ. জব্বার, রফিকুল ইসলাম, নাজিম উদ্দিন ইমু, অ্যাডভোকেট মো. ইসমাইল গণি, মাস্টার নাজিম উদ্দিন সিকদার, পিপি আলমগীর মোহাম্মদ ইউনুচ ও ইউসুফ বিন সিরাজ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X