ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলা

বেলালের গ্রামের বাড়ির প্রধান ফটক ভাঙচুর করেছে বলে বাড়ির লোকজন অভিযোগ করেছেন। ছবি : কালবেলা
বেলালের গ্রামের বাড়ির প্রধান ফটক ভাঙচুর করেছে বলে বাড়ির লোকজন অভিযোগ করেছেন। ছবি : কালবেলা

ফেনী সদর উপজেলা শাখার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেনের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১০ জানুয়ারি) রাতে হামলাকারীরা সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মীরগঞ্জস্থ বেলালের গ্রামের বাড়ির প্রধান ফটক ভাঙচুর করেছে বলে বাড়ির লোকজন অভিযোগ করেছেন। এসময় বাড়িতে থাকা নারীরা আতংকিত হয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল পরিবার নিয়ে শহরে থাকেন। গ্রামের বাড়িতে তার মা-বোন থাকেন। ঘটনার রাতে দুর্বৃত্তরা তার বাড়ির সামনে বোমা ফাটিয়ে মূল ফটক ভাঙচুর করেছে।

স্বেচ্ছাসেবক দল নেতা বেলাল হোসেন অভিযোগ করেন, সরকার দলীয় সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন ও সদর উপজেলা আহ্বায়ক জোবায়ের হোসেন।

তারা বলেন, হামলা চালিয়ে এবং মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

মসজিদের ইমামের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

১০

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

১১

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

১২

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

১৩

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

১৪

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

১৫

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

১৬

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

১৭

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

১৮

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

১৯

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

২০
X