তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তের দেওয়া বিষে মরল ৫ লাখ টাকার মাছ

দুর্বৃত্তদের দেওয়া বিষে মরে যাওয়া মাছ পুকুরে ভেসে উঠেছে। ছবি : কালবেলা
দুর্বৃত্তদের দেওয়া বিষে মরে যাওয়া মাছ পুকুরে ভেসে উঠেছে। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তদের দেওয়া বিষে মো. আবদুল হান্নান নামে এক মৎস্যচাষির পুকুরে প্রায় ৫ লাখ টাকার দেশি প্রজাতির মাছ মরে গেছে। বুধবার (৫ জুলাই) রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

মৎস্যচাষি আবদুল হান্নান ওই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। তিনি প্রায় দুই দশক ধরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান মো. ময়নুল হক।

মৎস্যচাষি আবদুল হান্নান বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি পুকুরে দেশি প্রজাতির নানা ধরনের মাছ চাষ করে আসছি আমি। গতকাল বুধবার সন্ধ্যায় পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি চলে আসি। আজ বৃহস্পতিবার সকালে পুকুরে গিয়ে দেখি পুকুরের চাষ করা অধিকাংশ মাছগুলো মরে ভেসে উঠেছে। বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা আমার পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে আমার প্রায় ৫ লাখ টাকার মাছ মরে গেছে। পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে।’

এ ঘটনায় তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

তাড়াশ থানার পুলিশ পরির্দশক (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ দেয়নি কেউ। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X