কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু

পাবনায় ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু

পাবনার সাঁথিয়ায় ট্রেনে কাটা পড়ে আপন চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাশিনাথপুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হন।

মৃতরা হলেন—কাশিনাথপুরের কাবারিখোরা গ্রামের মাসুদ মুন্সীর ছেলে জামিরুল ইসলাম (৩২) ও একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাবু ইসলাম (২৪)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। অপর আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে জামিরুল ইসলাম ও বাবু ইসলাম মোটরসাইকেলযোগে কাশীনাথপুরের দিকে নিজেদের মুদি দোকানে যাচ্ছিলেন। ঈশ্বরদী থেকে ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেন কাশিনাথপুর রেলক্রসিং অতিক্রম করার তারা রেল ক্রসিংয়ে উঠে পড়ে। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা সাঁথিয়া থানা পুলিশকে খবর দিলে থানা থেকে রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে জিআরপি পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহির রঞ্জন দত্ত বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১০

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১১

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১২

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৩

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৪

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৫

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৬

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৭

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৮

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৯

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

২০
X