হবিগঞ্জ (আজমিরীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আজমিরীগঞ্জে বসতঘর আগুনে পুড়ে ছাই 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আগুনে পুড়ে রোকেয়া আক্তার নামে এক মহিলার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়াও পার্শ্ববর্তী আরও দুটি ঘর আংশিক পুড়ে গেছে।

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের মধ্যপাড়ার সুলতান মিয়ার কন্যা রোকেয়া আক্তারের বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হঠাৎ করে রোকেয়া বেগমের বসতঘরে আগুন দেখে চিৎকার শুরু করেন আশপাশের বাড়ির লোকজন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে রোকেয়া বেগমের বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। একই সাথে রেকেয়ার পার্শ্ববর্তী প্রয়াত মুক্তিযোদ্ধা আলতু মিয়া এবং মালিক মিয়ার বসত ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রফিক মিয়া জানান, রোকেয়া আক্তার নিজের ঘর তালা দিয়ে পার্শ্ববর্তী এক প্রতিবেশীর ঘরে গিয়েছিলেন। আগুন জ্বলতে দেখে আশপাশের বাড়ির লেকজন শোর-চিৎকার শুরু করলে গ্রামবাসী এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুনের সূত্রপাতের বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। তবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক বলেন, বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহযোগিতার প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে শায়খ আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১০

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১১

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১২

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৩

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৪

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৫

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৬

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৭

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৮

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৯

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

২০
X