জগন্নাথপুর  প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বোরো জমির পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমির পানিতে পড়ে জিহাদ মিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকায় এ ঘটনা ঘটে। শিশু জিহাদ ওই এলাকার আলী হায়দারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু জিহাদ তার দাদার সঙ্গে বাড়ির পাশে বোরো জমিতে চাষাবাদের কাজ দেখতে যায়। সেখানে হঠাৎ কাঁপুনি উঠলে শিশুটি বোরো জমিতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সৃজনা সরকার তমা বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।

শিশুর বাবা আলী হায়দার বলেন, আমার ছেলের জন্মের পর থেকেই মৃগী রোগ ছিল। দীর্ঘদিন ধরে তার এ রোগের চিকিৎসা চলছিল।

জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলম্বিয়া ম্যাচে রোনালদোর পায়ে গোল্ডেন বুট! কে উপহার দিল, কত দাম

একযোগে যুবদলের ১০ ইউনিয়ন ও ৯০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

ভারতে প্রবেশ করতে মানতে হবে নতুন যে নির্দেশনা 

ইউপি সদস্যের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

না.গঞ্জে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ১৩০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১২

বিএএফ শাহীন কলেজের ছাত্র সাজিদ হত্যা মামলার আসামি ইশতিয়াক গ্রেপ্তার

ফ্রান্সের বিপক্ষে কেন নরওয়ের শীর্ষ ১০ ফুটবলার খেলেননি

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত ও পাকিস্তান

দেশের প্রথিতযশা চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন মারা গেছেন

চট্টগ্রামে শটগান ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২

১০

ডুরার নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল

১১

‘তুরাগ নদীতে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসছে খবরটি ভিত্তিহীন’

১২

তিন দেশের ভ্রমণকারীদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা 

১৩

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইফাস্ট’ শুরু

১৫

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের

১৬

চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা / ‘এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকি’

১৮

১৬ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক, আবেদন অনলাইনে

১৯

রাজধানীতে অভিযান, গ্রেপ্তার ৬৩

২০
X