লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১১:২৬ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ওসিসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলার নির্দেশ

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন (বাঁয়ে) ও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন (বাঁয়ে) ও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে প্রতিবন্ধীকে ধরে এনে থানায় নির্যাতনের অভিযোগে পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফকে এ মামলা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল সদর আদালতের বিচারক মো. তারেক আজিজ এ নির্দেশ দেন।

অভিযুক্ত তিন কর্মকর্তা হলেন—সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন, শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) জহিরুল আলম ও এসআই মো. জুয়েল।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) জসিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারন) আইনের ৫(২) ধারা এবং একই আইনের ৮(১) ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকাজ সম্পন্ন করতে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশনা জেলা পুলিশ সুপারকে পাঠানোর প্রস্তুতি চলছে। আদেশ প্রাপ্তির ২ কার্যদিবসের মধ্যে মামলার নম্বরসহ অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ আদেশের কপি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে দেওয়ার জন্যেও নির্দেশ দিয়েছেন বিচারক।

বাদীর আইনজীবী মোসাদ্দেক হোসেন বাবর বলেন, ‘বাদী দেলোয়ারা বেগমের ছেলে আরিফ হোসেন প্রতিবন্ধী। তার ছেলেকে ধরে নিয়ে অভিযুক্তরা অমানবিক নির্যাতন করেছেন। আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়েছেন। এ ঘটনায় জেলা পুলিশ সুপারকে ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।’

আদালত সূত্র জানায়, ১৯৯৮ এর ২০০ ধারায় এবং নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারন) আইন, ২০১৩ এর ৪(১) অনুযায়ী অভিযোগটি লিপিবদ্ধ করা হয়। এতে উল্লেখ করা হয়, সোমবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে বাদী দেলোয়ারার প্রতিবন্ধী ছেলে আরিফ হোসেনকে তাদের ঘর থেকে তুলে এনে অমানবিক নির্যাতন করেন অভিযুক্তরা।’

মামলার বাদী দেলোয়ারা বেগম লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আসলামুদ্দিন বেপারী বাড়ির মৃত আবুল খায়েরের স্ত্রী। অভিযোগে তিনি বলেন, ‘জমি নিয়ে জনৈক খোকন প্রফেসরের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে খোকন বিভিন্ন লোক দিয়ে আমার ছেলেদের মামলা দিয়ে হয়রানি করে আসছে। ৩ জুলাই বিকেলে আমার প্রতিবন্ধী ছেলে আরিফকে এসআই জুয়েল ঘর থেকে তুলে নিয়ে যান। এরপর থানায় নিয়ে তাকে অমানবিক নির্যাতন করা হয়।’

সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, ‘একটি মামলা হয়েছে শুনেছি। তবে বিস্তারিত কিছুই জানি না।’

এসপি মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘শুনেছি মামলা হয়েছে। তবে আদালতের কোনো আদেশের কপি এখনো হাতে পাইনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১০

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১১

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১২

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৩

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৪

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৫

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৬

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

১৭

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৮

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

১৯

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

২০
X