হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

হিলি স্থলবন্দরে বেড়েছে রাজস্ব আদায় 

হিলি স্থলবন্দর। ছবি : কালবেলা
হিলি স্থলবন্দর। ছবি : কালবেলা

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চলতি ২০২৩-২৪ অর্থবছরে প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আহরণ বেড়েছে। গত অর্থবছরে একই সময়ের তুলনায় ৪৮ কোটি ২ লাখ টাকারও বেশি রাজস্ব এসেছে। স্থলবন্দর দিয়ে জিরা ও পাথর আমদানি থেকে সবচেয়ে বেশি শুল্ক আসে। চলতি অর্থবছরের শুরুতে জিরার শুল্কায়ন মূল্য দ্বিগুণ করা হয়। পাথরের শুল্কায়ন মূল্যও বাড়ানো হয়েছে।

হিলি স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, অর্থবছরের প্রথম ছয় মাসে এ বন্দর দিয়ে রাজস্ব আহরণ হয়েছে ২৬১ কোটি ১৮ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় যা ছিল ২১৩ কোটি ১৬ লাখ টাকা। এ বছরের জুলাইয়ে ৩১ কোটি ৮০ লাখ টাকা, আগস্টে ৪৩ কোটি ৯২ লাখ টাকা, সেপ্টেম্বরে ৩৮ কোটি ৩৯ লাখ টাকা, অক্টোবরে ৩৬ কোটি ৭১ লাখ টাকা, নভেম্বরে ৫২ কোটি ৯৭ লাখ টাকা এবং ডিসেম্বরে ৫৭ কোটি ৩৯ লাখ টাকা রাজস্ব আয় হয়।

হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার বায়জিদ হোসেন বলেন, হিলি স্থলবন্দর থেকে চলতি ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারণ করে দেয়নি এনবিআর। তারপরও আমরা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ২৬১ কোটি ১৮ লাখ টাকা রাজস্ব আহরণ করতে সক্ষম হয়েছি। আমরা ধারণা করছি, গত অর্থবছর স্থলবন্দর থেকে যে পরিমাণ রাজস্ব আহরণ হয়েছিল তার সঙ্গে ৩০ শতাংশ যোগ করে নতুন অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে এনবিআর। হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের মূল পণ্য জিরা। বন্দর দিয়ে মসলা পণ্যটির আমদানি বাড়লে রাজস্ব আহরণ আরো বাড়বে। জাতীয় রাজস্ব বোর্ড জিরা আমদানির ক্ষেত্রে শুল্কায়ন মূল্য দ্বিগুণের মতো বাড়িয়েছে। আগে প্রতি টন জিরা ১ হাজার ৮০০ ডলার মূল্যে শুল্কায়ন করা হলেও সেটি বাড়িয়ে এখন ৩ হাজার ৫০০ ডলার করা হয়েছে। এতে করে বন্দর দিয়ে জিরার আমদানি কমেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১০

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১১

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১২

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৩

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৪

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৫

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৬

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৭

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৮

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৯

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

২০
X