উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা যুবক খুন 

 রোহিঙ্গা ক্যাম্প। ছবি : কালবেলা
 রোহিঙ্গা ক্যাম্প। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বসতঘর ও দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮ ডব্লিউ ক্যাম্পের ব্লক এ-এর সাব-ব্লক এ/৪১ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। নিহত মনছুর আলম (৩০) ওই ব্লকের মৃত নাজীর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্প ৮ ডব্লিউর এ/৪১ ব্লকে ৭-৮ জন সশস্ত্র রোহিঙ্গা দুর্বৃত্ত বসতঘর ও দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে মনছুরকে গুলি করে পালিয়ে যায়। পরে এপিবিএন ও পুলিশের একটি টিম গুলিবিদ্ধ মনছুরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে বসতঘর ও দোকানের বিরোধীয় জায়গাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X