শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৭:৩৭ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

তামাকের জমিতে কুল চাষে সফলতা

পাহাড়ে কুল চাষ। ছবি : কালবেলা
পাহাড়ে কুল চাষ। ছবি : কালবেলা

পাহাড়ের মাটিতে তামাক চাষ ছেড়ে কুল চাষ করে চমক সৃষ্টি করেছেন কৃষক মাহবুব। তার নামেই ওই এলাকার নামকরণ করা হয় মাহবুব মেম্বার পাড়া। তিনি গোমতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন। জনপ্রতিনিধিত্ব ছেড়ে কৃষিকে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন তিনি।

সমতল হওয়ায় পানি জমে থাকার সম্ভাবনা থাকে না, বিধায় এসব জমিতে কুল চাষে ভালো ফসল পাওয়া যায়। এ জমিতে বিগত বছরগুলোতে তিনি তামাক চাষ করতেন।

বিষবৃক্ষ তামাক চাষের ক্ষতি এড়াতে তামাক চাষকে নিরুৎসাহিত করতে উদ্যোগী হয়ে এবার তামাকের জমিতে কুল চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। ছোট ছোট খোপের সাদা জাল বেষ্টিত দৃষ্টিনন্দন কুল বাগান দেখতে আশপাশের লোকজন ভিড় জমান। স্বাদ ও পুষ্টিতে মৌসুমি ফল কুল একটি উৎকৃষ্ট মানের ফল। মানব দেহের প্রয়োজনীয় বিভিন্ন খনিজ দ্রব্য ও ভিটামিনের উৎস হচ্ছে কুল।

সরেজমিনে দেখা যায়, খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতী ইউনিয়নের মাহবুব মেম্বার পাড়ায় নিজস্ব আড়াই একর জমিতে শীতের হালকা বাতাসে সোনালি হলুদ আভার কুল দুলছে বাগানে। প্রতিটি গাছে গাছে দুলছে কাশ্মিরি কুল। বাগান থেকে কুল সংগ্রহের কাজে ব্যস্ত কেফায়েতসহ আরও কয়েকজন শ্রমিক। বাদুড়, কাঠবিড়ালী ও বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা পেতে বাগানের উপরিভাগ থেকে চারদিকে নেট ও চারপাশ তারকাঁটা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

চলতি বছরের মার্চ মাস থেকে গাছ লাগানো শুরু করেন কৃষি উদ্যোক্তা মাহমুদ মেম্বার । বলসুন্দরী, বাউকুল, আপেলকুল, কাশ্মিরি কুল মিলে ৮৫০টির চার প্রজাতির কুল গাছ রয়েছে বাগানে। প্রতিদিন ১০/১২জন শ্রমিক এ বাগানে কাজ করে তাদের সংসার চালায়।

মাহবুব মেম্বার বলেন, এ জমিটি আমার নিজের। আগে আমি এ জমিটি তামাক চাষের জন্য লিজ দিতাম। তামাকের ক্ষতিকর দিক লক্ষ করে উপজেলা কৃষি অফিসের পরামর্শে আমি নিজ উদ্যোগে এ জমিতে কুল বাগান করি। আমার বাগানে পর্যাপ্ত পরিমাণে কুল এসেছে তাতেই আমি সফল। আগামীতে ফলন আরও ভালো হবে বলে আশা করছি। গাছপ্রতি ১২/১৩ কেজি কুল এসেছে। প্রতি কেজি কুল জাতভেদে ১২০ থেকে টাকা থেকে ১০০ টাকা করে পাইকারি বিক্রি করা হচ্ছে। দ্বিতীয় বছর থেকে কুলের পরিমাণ দ্বিগুণ হতে পারে। আর এভাবে টানা ৫-৭ বছর পর্যন্ত ফল বিক্রি করা যাবে। পুরো বাগানে খরছ লেগেছে ৪ লাখ। সে হিসেবে এ বছর আমরা প্রায় ১০ লাখ টাকার কুল বিক্রি করতে পারব বলে আশা করছি।

মাটিরাঙ্গা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জয়নাল আবেদিন বলেন, তামাক ছেড়ে কুল চাষে কৃষক মাহবুবের সফলতায় উদ্বুদ্ধ হয়ে উপজেলার বিভিন্ন স্থানে যদি তামাকের জমিতে এভাবে কুলসহ অন্যান্য লাভজনক কৃষিজ পণ্যের আবাদ করা যায় তাহলে পরিবেশের ক্ষতি এড়িয়ে কৃষক লাভবান হবার পাশাপাশি অত্র উপজেলায় কৃষি বিল্পব ঘটবে বলে আমি মনে করি।

মাটিরাঙ্গার মাটি ও জলবায়ু কুল চাষের জন্য উপযোগী তাই এই ফল চাষে সাফল্যের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী। তিনি বলেন, রৌদ্রোজ্জ্বল উচুঁ জমিতে কুল বাগান ভালো হয়। যে বাগানে যত বেশি রোদের আলো লাগবে সেই জমির কুল বেশি মিষ্টি হবে। তাছাড়া কুল গাছে তুলানামূলক রোগবালাই কম হয়। নতুনভাবে কেউ যদি কুলের বাগান করতে পরামর্শ চান তাকে অবশ্যই সার্বিক সহযোগিতার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১০

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১১

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১২

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৩

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৪

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৫

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৬

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১৭

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৮

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৯

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

২০
X