সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
ঈদ ফিরতি যাত্রা

সিরাজগঞ্জ মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতু থেকে হাটিকুমরুল এলাকার যানজটের চিত্র। ছবি : কালবেলা
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতু থেকে হাটিকুমরুল এলাকার যানজটের চিত্র। ছবি : কালবেলা

এবারের ঈদে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষের স্বস্তিদায়ক যাত্রা হলেও ফিরতি ঈদযাত্রায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতু থেকে হাটিকুমরুল গোলচত্বর হয়ে চান্দাইকোনা পর্যন্ত এবং বনপাড়া রুটের গোজা ব্রিজ পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদের ছুটি শেষে গার্মেন্টকর্মীরা কর্মস্থলে ফিরছে। এ কারণে মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। দুপুর ১২ টার পর থেকে হাটিকুমরুল গোলচত্বরকে কেন্দ্র করে চারদিকের রুটে যানজট সৃষ্টি হয়। ধীরে ধীরে ধীরে এর বিস্তৃত বেড়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা ব্রিজ থেকে হাটিকুমরুল গোলচত্বর হয়ে চান্দাইকোনা বাজার পর্যন্ত ২১ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। অপরদিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে বনপাড়া রুটে গোজা ব্রিজ পর্যন্ত ৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, গার্মেন্টকর্মীরা ছুটি শেষে কর্মস্থলে ফিরছে। বাসসহ গণপরিবহন ছাড়াও ট্রাক-পিকআপেও ঢাকায় যাচ্ছে বিপুল সংখ্যক মানুষ। ফলে যানবাহনের চাপ বেড়ে যাওয়া যানজট সৃষ্টি হয়েছে। নলকা সেতু থেকে চান্দাইকোনা বাজার পর্যন্ত যানজট রয়েছে। অন্য রুটগুলোতেও অল্প যানজট রয়েছে।

তিনি বলেন, পুলিশ যানজট নিরসনে কাজ করছে। আশা করছি খুব শিগগিরই যানজট নিরসন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১১

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১২

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৪

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৫

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৬

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৭

ভোরে ঝরল ৪ প্রাণ

১৮

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৯

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

২০
X