ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০১:৩১ এএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত ভাড়া আদায়, সেনা সহায়তায় ইউএনওর অ্যাকশন

অভিযানে ইউএনও। ছবি : কালবেলা
অভিযানে ইউএনও। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল আজহায় যাত্রী চাপকে পুঁজি করে নীলফামারীর ডোমারে অতিরিক্ত ভাড়া আদায় করছিল তোয়েজ এন্টারপ্রাইজ নামে একটি পরিবহন প্রতিষ্ঠান। খবর পেয়ে ডোমার বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

অভিযানে তোয়েজ এন্টারপ্রাইজের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ মিলে। ফলে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ জুন) বিকেলে ডোমার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। এ সময় তাকে নীলফামারী সেনা ক্যাম্পের সেনাবাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।

ইউএনও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তোয়েজ এন্টারপ্রাইজের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় তোয়েজ এন্টারপ্রাইজকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে; যেন ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে তারা বিরত থাকে।

তিনি আরও জানান, সাধারণ যাত্রীদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে উপস্থিত যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট আইনগুলো সম্পর্কে অবহিত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X