নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা, ইউপি সদস্যসহ আটক ১৩

গ্রেপ্তার হওয়াদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়াদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। ছবি : কালবেলা

নেত্রকোনার খালিয়াজুরীতে জুয়ার আসর থেকে এক আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ জুয়ারি চক্রের সদস্য।

আটক ব্যক্তিরা হলেন- কুতুবপুর গ্রামের মজিবুর রহমান (৩৭), জাকির মিয়া (৩৬), রবিউল আউয়াল (২৭), মিজানুর রহমান (২৫), কৃষ্ণপুর গ্রামের রুহুল আমিন (৩২), রফিকুল ইসলাম (২৮), শরিফ মিয়া (৩৭), সৌরভ মিয়া (২৫), বেরি মুসলিমপুর গ্রামের কাজল মিয়া (৩৫), লাল মিয়া (৪০), মো. বিল্লাল মিয়া (৪০), সেলিম মিয়া (৩৮) ও নাজিরপুর গ্রামের মিঠুন দাস (৩৫)। এদের মধ্যে বিল্লাল মিয়া কৃষ্ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং জাকির মিয়া কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

শনিবার (২১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বেরি মুসলিমপুর গ্রামের জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।

খালিয়াজুরী থানার ওসি খোকন কুমার সাহা জানান, শনিবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে থানার উপসহকারী পরিদর্শক মো. সুলতান আহম্মেদের নেতৃত্বে অভিযান করা হয়। বেরী মুসলিমপুর গ্রামে সেলিম মিয়ার বসতঘরে চালানো অভিযানে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়। তখন জুয়া সামগ্রী ও নগদ ১১ হাজার ৭৮০ টাকা জব্দ করা হয়।

থানার ওসি আরও জানান, থানায় জুয়া আইনে মামলা করা হয়। পরে আটকদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোনার আদালতে পাঠানো হয়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X