শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ আ.লীগকে বিজয়ী করেছে : এনামুল হক শামীম

শুক্রবার বিকেলে শরীয়তপুরের সখিপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এনামুল হক শামীম এমপি। ছবি : কালবেলা
শুক্রবার বিকেলে শরীয়তপুরের সখিপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এনামুল হক শামীম এমপি। ছবি : কালবেলা

সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ আ.লীগকে বিজয়ী করে দেখিয়ে দিয়েছেন। জনগণ প্রমাণ করে দিয়েছেন এ দেশের জনগণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আ.লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ফলে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আ.লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠনের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে বিশ্বে অনন্য রেকর্ড সৃষ্টি করেছেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে শরীয়তপুরের সখিপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের উন্নতি হয়েছে। চক্রান্ত-ষড়যন্ত্র উপেক্ষা করে দুর্বার ছুটে চলা এক বিশ্বনেত্রী শেখ হাসিনা। এক নতুন বাংলাদেশের রূপকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগকে বিপুল ভোটে বিজয় এনে দিয়ে ক্যারিশমেটিক এ নেত্রী পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়ে আরেক রেকর্ড গড়েছেন।

তিনি আরও বলেন, নড়িয়া-সখিপুরের মানুষ প্রমাণ করেছে, তারা বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আ.লীগ ও নৌকার প্রশ্নে কখনো আপস করে নাই। আগামী দিনেও আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে নড়িয়া-সখিপুরকে স্মার্ট এলাকায় রূপান্তরিত করব, ইনশাআল্লাহ।

সখিপুর থানা আ.লীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম, সখিপুর থানা আ.লীগের সহসভাপতি জিতু মিয়া, আনোয়ার হোসেন বালা, মোজাম্মেল হক মোল্যা, নাসির সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, শাহজালাল মাল, নুরুল আমিন দেওয়ান, ইউনুস মোল্যা, আলম সরদার, সখিপুর থানা যুবলীগের আহবায়ক খালেক খালাসী, যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ পলাশ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আসাদুজ্জামান খোকন বেপারী, যুগ্ম আহবায়ক ওয়াসিম বেপারী, যুগ্ম আহবায়ক রাজু সরদার, ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার, সাধারণ সম্পাদক ইমরান বেপারী প্রমূখ।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, আ.লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে সকাল থেকেই সখিপুর ও চরভাগা ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কর্মকাণ্ড দেখেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এনামুল হক শামীম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১০

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১১

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১২

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৩

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৪

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১৫

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১৬

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১৭

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১৮

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১৯

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

২০
X