দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:৫৭ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ, রোটা ভাইরাসের শঙ্কা

দিনাজপুরে তীব্র শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় দিনের বেলায় এভাবেই হেড লাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। ছবি : কালবেলা
দিনাজপুরে তীব্র শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় দিনের বেলায় এভাবেই হেড লাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। ছবি : কালবেলা

‘হামাক কেহ কম্বল দেয় না বাঁ, তোমরা কি দিবা আইছেন’। দিনাজপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ছিন্নমূল মানুষ গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তাদের সঙ্গে কথা বলতে গেলে দৌড়ে এসে এমনটিই জানান মরিয়ম বেওয়া।

টানা শৈতপ্রবাহ চলছে দিনাজপুরে। মৃদু থেকে মাঝারি, এরপর তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা দিনাজপুর। সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এর পরে তা আরও কমে নিচে নেমে আসে ৫.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ জেলার দিনের তাপমাত্রা ছিল ৫.৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে জীবন-জীবিকার তাগিদে বাধ্য হয়ে কনকনে ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। কথা হয় নিম্ন নগর বালুবাড়ি এলাকার কৃষক কলিম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, এমন ঘন কুয়াশায় জীবনে প্রথম দেখলাম। ঠান্ডায় কাজ করা খুবই কষ্ট। ঠান্ডার কারণে আয় অনেক কমে গেছে। এতে সংসার চালাতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে।

দিনাজপুরের সিভিল সার্জন এএইচএম বোরহানুল ইসলাম সিদ্দিকী জানান, দিনাজপুর জেলায় তীব্র শৈত্যপ্রবাহ চলছে। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। শীতের সময় রোটা ভাইরাসজনিত ডায়রিয়ার সংক্রমণ হয়। শিশুদের ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এর পাশাপাশি তিনি কাঁচা খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকতে হবে। এ ছাড়াও বয়স্ক ও শিশুদের শীতজনিত শ্বাসকষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য সাবধানে থাকতে বলেন তিনি।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান কালবেলাকে জানান, জেলায় তীব্র শৈত্যপ্রবাহ বইছে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৬টায় তাপমাত্রা ৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় তাপমাত্রা ৫.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ৯৭ %।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

ভলিবলের কামাল আর নেই

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১০

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১১

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১২

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

১৩

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

১৪

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

১৫

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

১৬

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

১৯

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

২০
X