সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্লিনিকে অভিযান : ভুয়া ডাক্তারসহ দুজনের কারাদণ্ড ও জরিমানা

সাতক্ষীরায় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অভিযান। ছবি : কালবেলা
সাতক্ষীরায় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অভিযান। ছবি : কালবেলা

সাতক্ষীরায় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারসহ দুজনকে কারাদণ্ড ও একইসঙ্গে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অভিযানে একটি ক্লিনিক সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেনের নেতৃত্বে র‍্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ সময় শেফা ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার সেজে প্রতারণার অভিযোগে বিপ্লব কুমার দাসকে ৬ মাস ও আস্থা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় তার মালিক বিশ্বজিত পালকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন জানান, সরকারি নির্দেশ অনুযায়ী বিভিন্ন ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় শেফা ডায়াগনস্টিক সেন্টারে একজন ভুয়া ডাক্তারকে কারাদণ্ড ও তার মালিক আবুবকর সিদ্দীককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আস্থা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় তার মালিক বিশ্বজিত পালকে কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা করা ছাড়াও ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।

অভিযানে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক নাজমুল হকসহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১০

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১১

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১২

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৩

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৪

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৫

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৬

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৭

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৮

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

২০
X