হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১২:১৮ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ইটভাটায় অভিযানে ১৯ লাখ টাকা জরিমানা

গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা। ছবি : কালবেলা
গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা। ছবি : কালবেলা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৭টি ইটভাটায় অভিযান চালিয়ে ১৯ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তৈলটুপি এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া অবৈধভাবে গড়ে ওঠা হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপি এলাকার জামাত ব্রিকসের ইট কাটার জায়গা এস্কেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয় এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় একই এলাকার বিশ্বাস ব্রিকস, সোহান ব্রিকস, রুমা ব্রিকস, এজেডডাবলু ব্রিকস ও বাদল ব্রিকসকে ৩ লাখ টাকা করে এবং আরাফ ব্রিকসকে ১ লাখ টাকাসহ মোট ১৯ লাখ টাকা জরিমানা করা হয়।

এসব ইটভাটার বিরুদ্ধে নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহারের অভিযোগও রয়েছে। জেলাব্যাপী গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিলেন জামায়াত নেত্রী

দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

‘পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি’

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

১০

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

১১

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

১২

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

১৩

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

১৪

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১৫

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

১৬

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

১৭

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

১৮

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

২০
X