ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:২২ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

ঝিনাইদহ জেলার ম্যাপ। ছবি : কালবেলা
ঝিনাইদহ জেলার ম্যাপ। ছবি : কালবেলা

ঝিনাইদহের সড়ক ও মহাসড়ক ক্রমেই অনিরাপদ হয়ে উঠেছে। পরিস্থিতি এতই খারাপ যে, ২০২৪ সালের প্রথম মাসে বিভিন্ন সড়কে ১৩ জন নিহত হয়েছেন। এমনিভাবে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পাল্লা ভারি হচ্ছে। তবে নিহতদের বেশিরভাগই অবৈধ যানবাহনের চালক, নয়তো যাত্রী ছিল বলে জানা গছে।

প্রাপ্ত তথ্যসূত্রে জানা গেছে, জানুয়ারি মাসের প্রথম দিনেই ঝিনাইদহের তেতুলতলা বাজারে রুলি খাতুন নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। একই দিন মহেশপুরের পদ্মপুকুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় লিয়াকত হোসেন ও রিয়াদ মারা যান। গত ২ জানুয়ারি সদর উপজেলার ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের পাঁচমাইল নামক স্থানে চাচা আলী হোসেন ও ভাতিজা মাহফুজুর রহমান নিহত হন। তারা অবৈধ আলমসাধুযোগে পাটখড়ি আনতে ফরিদপুর যাওয়ার পথে অজ্ঞাত যানবাহন চাপায় নিহত হন।

এ ছাড়া গত ১৬ জানুয়ারি সদর উপজেলার হাটগোপালপুর বাজারে ইব্রাহীম নামে এক শিক্ষার্থী নিহত হন। তিনি কুষ্টিয়া থেকে আলমসাধুযোগে হাটগোপালপুরের রাইচারণী কলেজের কাছে পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।

গত ২৩ জানুয়ারি মহেশপুরের ভালাইপুরে আবুল কাশেম, আবুল কালাম ও আলমগীর হোসেন নিহত হন। সিএনজিযোগে যাওয়ার পথে বালুবোঝাই ট্রাক চাপা দিলে তিন যাত্রী নিহত হন।

গত ২৮ জানুয়ারি হরিণাকুণ্ডু শহরের কাচারীপাড়ায় আলমসাধু উল্টে চালক বাদশা মারা যান। গত ২৯ জানুয়ারি শৈলকুপার আসাননগর নামক স্থানে ট্রাকচাপায় রানা নামে এক যুবক নিহত হন। গত ৩০ জানুয়ারি হরিণাকুণ্ডু শহরের দিকনগর গ্রামে নানার পাখিভ্যান চাপায় নাতি রিফাত ও কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে নিজের আলমসাধু উল্টে চালক আশরাফ বিশ্বাস নিহত হন।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা বেশিরভাগ অবৈধ যানবাহনের যাত্রী ও চালক ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান জানান, আমরা সড়ক মহাসড়ক অবৈধ যানবাহন মুক্ত করতে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। চলাচলকৃত নসিমন, করিমন, আলমসাধু, ভটভটি ও ইজিবাইক আটক করে জরিমানা আদায় করা হচ্ছে। তারপরও তাদের থামানো যাচ্ছে না।

তিনি বলেন, পুলিশের একার পক্ষে অবৈধ যান চলাচল বন্ধ করা সম্ভব নয়। জনগণ যদি সচেতন না হয় তবে এ সমস্যা সহসায় সমাধান সম্ভব নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১০

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১১

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১২

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৩

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৪

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৫

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৭

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৮

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৯

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

২০
X