সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ১২:০৮ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১২:১৫ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে বিএসএফের হাতে তিন বাংলাদেশি আটক

সিলেটে বিএসএফের হাতে তিন বাংলাদেশি আটক

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত পেরিয়ে ভারতীয় চিনি আনতে গিয়ে তিন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা।

শনিবার (৮ জুলাই) বিকেল ৩টার দিকে তাদের আটক করা করা হয়।

বিএসএফের হাতে আটকরা হচ্ছে, কোম্পানীগঞ্জের মাঝেরগাঁও গ্রামের মৃত মঙ্গাই মিয়ার পুত্র জহির মিয়া ( ৩৪), মাঝের গাঁও বাগানবস্তির আব্দুর রাজ্জাকের পুত্র মাসুম মিয়া (২৮) এবং একই এলাকার আজিজুল হকের ছেলে আল আমিন (৩০)।

সূত্রে জানা যায়, তৈয়ব আলী ও হেলাল নামে বিজিবির কথিত দুই লাইনম্যানের নির্দেশে ১২৫৫ পিলারের কাছ দিয়ে ভারতীয় চিনি আনতে যায় ২০/৩০ জন শ্রমিক। ভারতীয় চিনি আনার পেছনে বিজিবি কথিত লাইনম্যান তোফায়েলেরও সংশ্লিষ্টতা রয়েছে বলে সেই সূত্র জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক চিনি চোরাচালানের এক সদস্য জানান, বিকেলে ২০/৩০ জন শ্রমিকের সঙ্গে ১২৫৫ পিলার দিয়ে ভারতে প্রবেশ করে সে নিজেও। সে গ্রুপে আটক তিন ব্যক্তিও ছিল। সে সময় ভারতীয় খাসিয়ারা ধাওয়া করলে সবাই পালিয়ে যায়। এ সময় খাসিয়াদের কাছে মাসুম, জহির ও আল আমিন আটক হয়। আটক করার পর খাসিয়ারা তাদেরকে মারধর শুরু করলে আটকদের আর্তচিৎকারে বিএসএফ তাদের উদ্ধার করে নিজেদের জিম্মায় নেয়। বর্তমানে তারা বিএসএফের জিম্মায় রয়েছে।

আটক আল আমিনের চাচা সামসুল হক তিনি জানান, শুনেছি আল আমিন ভারতে গিয়ে বিএসএফের হাতে আটক রয়েছে। সেখানকার দালালের মাধ্যমে তাদের ছাড়ানোর চেষ্টা করেও ছাড়ানো যায়নি। তাদের আদালতে সোপর্দ করবে বলে জানান তিনি।

চিনি চোরাচালানের সাথে সংশ্লিষ্ট ও বিজিবির কথিত লাইনম্যান হিসেবে পরিচিত হেলালে ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন দিলে বন্ধ পাওয়া যায়।

এছাড়া বিজিবির আরেক লাইনম্যান খ্যাত তৈয়ব আলীর ব্যক্তিগত নম্বরে ফোন দিলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

উৎমা বিওপি ক্যাম্প কমান্ডারের নম্বরে বারবার ফোন দিলেও ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় বলেন, শুনেছি তিনজনকে বিএসএফ আটক করেছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস) শেখ সেলিম রাত ১০টায় তিনি বলেন, আমি বিষয়টি জানি না। জেনে জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১০

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১১

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১২

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৩

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৪

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৫

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৬

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৭

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৮

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৯

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব : আইনমন্ত্রী

২০
X