পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে জেলা যুবদল সভাপতি ও ছাত্রদল সম্পাদক কারাগারে

পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল (বামে) ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান (ডানে)। ছবি : কালবেলা
পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল (বামে) ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান (ডানে)। ছবি : কালবেলা

পঞ্চগড়ে শ্রমিক লীগ নেতার মামলায় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় আমলী আদালত-১ এ হাজির হয়ে পূর্বের একটি মামলার জামিন আবেদন করলে আদালতের বিচারক জাহিদ হাসান তাদের জামিন নামঞ্জুর করেন।

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও আসামিপক্ষের আইনজীবী আব্দুল বারি এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, যুবদল নেতা ফেরদৌস ওয়াহিদ রাসেলকে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।

কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা বলেন, জামিন বাতিল করে কারাগারে পাঠানোর মতো অপকৌশল অবলম্বন করে সরকার পতন আন্দোলনের রাজপথের সৈনিকদের মনোবল যেমন নষ্ট করা যাবে না। এসব অপকৌশলের সঙ্গে সংশ্লিষ্ট সরকার ও তার সহযোগীদের শেষ রক্ষা হবে না।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ১৬ নভেম্বর শ্রমিক লীগ নেতা নুরুজ্জামান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ফেরদৌস ওয়াহিদ রাসেলকে প্রধান করে ৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেখানে বেআইনি জনতায় সংঘবদ্ধ হয়ে পথরোধ করে মারধর, ক্ষতিসাধন এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ তোলা হয়।

পঞ্চগড় জেলা আইনজীবী সমতির সাধারণ সম্পাদক ও আসামি পক্ষের আইনজীবী আব্দুল বারি বলেন, মোট তিনজন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেকের জামিন মঞ্জুর করেন এবং অপর দুজনকে আদালতে পাঠানোর নির্দেশ দেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১০

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১১

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৩

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৪

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

১৬

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

১৭

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১৮

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১৯

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X