সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ইয়াবার বড় চালান জব্দ, গ্রেপ্তার ২

সাতক্ষীরার দেবহাটায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার। ছবি : কালবেলা
সাতক্ষীরার দেবহাটায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

সাতক্ষীরার দেবহাটায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ চালান জব্দ করা হয়।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা র‍্যাব-৬, সিপিসি-১ এর এএসপি নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ থানার নোয়াপাড়া এলাকার মৃত জাফর আলীর ছেলে মজিব উল্লাহ (৩৫) ও চট্টগ্রামের উত্তর হালিশহর থানার আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. হোসেন (৪৫)।

র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের এএসপি নাজমুল হক জানান, র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে সাতক্ষীরা জেলার দেবহাটায় সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্যরা মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রির খবর পায়। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দেবহাটা থানার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া জেলিয়া পাড়া সাকিনস্থ একটি দোতলা বিল্ডিংয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিনব কায়দায় ট্রাকের ইঞ্জিনের মধ্যে থেকে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, এ সময় আসামিদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটসহ ২টি মোবাইল, ২টি সিমকার্ড, ১টি ট্রাক এবং নগদ ২৮ হাজার ৯১২ টাকা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।

জব্দকৃত আলামত ও আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১০

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১১

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১২

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৩

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৪

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৫

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৬

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৭

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৯

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

২০
X