নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ মিলল পুকুরে

নোয়াখালী জেলার ম্যাপ।
নোয়াখালী জেলার ম্যাপ।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিখোঁজের ৪৮ ঘণ্টা পর প্রজেক্টের পুকুর থেকে অন্তর (৬) ও রাসেল উদ্দিন (৭) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ জুলাই) বেলা ১১টার দিকে সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের হেকিম মার্কেট সংলগ্ন ছিদ্দিক উল্যার মাছের প্রজেক্টের পুকুর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহত অন্তর সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা হেকিম মার্কেট এলাকার মজুগো বাড়ির নুরনবী হোকির ছেলে এবং রাসেল উদ্দিন একই বাড়ির মো. আজহার উদ্দিন ছেলে রাসেল উদ্দিন। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

শিশুদের পারিবারিক সূত্র জানায়, ৭ জুলাই সকাল থেকে শিশু দুটিকে পাওয়া যাচ্ছিল না। বাড়ির পাশে খেলতে গিয়ে আর ফিরে আসেনি তারা। তাদের খোঁজ না পেয়ে এলাকায় মাইকিংও করা হয়। কিন্তু শিশুদের খুঁজে না পেয়ে দিশাহারা হয়ে পড়ে আত্মীয়স্বজনরা।

সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মেহেদী হাসান বলেন, রোববার সকালে পথচারী এক নারী শিশু দুটিকে পুকুরে ভাসতে দেখে চিৎকার দিতে থাকে। পরে পরিবারের লোকজন এসে মরদেহগুলো হারানো দুই শিশু বলে চিহ্নিত করে। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন বলেন, খবর পেয়ে প্রজেক্টের পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১০

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১১

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৩

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৪

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৫

রামিসা হত্যা মামলার রায় আজ

১৬

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৭

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৮

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

২০
X