শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ‘বড় ভাই’ গ্রুপের সানি গ্রেপ্তার

চট্টগ্রামে ছিনতাইকারী চক্র ‘বড় ভাই’ গ্রুপের প্রধান গোলাম রসুল সানি ওরফে বড় ভাইকে গ্রেপ্তার। ছবি : কালবেলা
চট্টগ্রামে ছিনতাইকারী চক্র ‘বড় ভাই’ গ্রুপের প্রধান গোলাম রসুল সানি ওরফে বড় ভাইকে গ্রেপ্তার। ছবি : কালবেলা

চট্টগ্রামে আলোচিত ছিনতাইকারী চক্র ‘বড় ভাই’ গ্রুপের প্রধান গোলাম রসুল সানি ওরফে বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত মালামাল, আইফোনসহ একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) কোতোয়ালি থানার মেরিনার্স রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গোলাম রসুল সানি (২৬) চট্টগ্রামের পটিয়া উপজেলার ৪ নম্বর জিরি ইউনিয়ন পরিষদের সিদ্দিক মেম্বার বাড়ির বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গত ১ ফেব্রুয়ারি কোতোয়ালি থানার জলসা মার্কেট এলাকায় ছিনতাইয়ের শিকার হন ইব্রাহিম সিফাত (১৮) নামে এক যুবক। তার কাছ থেকে মোবাইল ও মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় ছিনতাইকারী। ওই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন তিনি। পরে তদন্তে নেমে ছিনতাই কাজে গোলাম রসুল সানি (২৬) ওরফে বড় ভাইয়ের সম্পৃক্ততা পায় পুলিশ।

কোতোয়ালি থানার ওসি এসএম ওবায়েদুল হক কালবেলাকে বলেন, ‘আলোচিত ছিনতাইকারী চক্র বড় ভাই গ্রুপের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি থানাসহ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১০

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

১১

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১২

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

১৩

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

১৪

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১৫

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১৬

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

১৭

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৮

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

১৯

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

২০
X