মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ভুট্টাক্ষেতে মরদেহ, ছিঁড়ে নেওয়া হয়েছে মাংস

ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে তথ্য সংগ্রহ করছে পুলিশ। ছবি : কালবেলা
ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে তথ্য সংগ্রহ করছে পুলিশ। ছবি : কালবেলা

মেহেরপুরের মুজিবনগর থেকে আয়ুব আলী (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, মরদেহের কিছু অংশ কামড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে।

তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ ও মৃতের পরিবার।

জানা গেছে, মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের আয়ুব আলী বুধবার সকালে বাড়ির বাইরে যান। এরপর থেকেই তিনি নিঁখোজ ছিলেন।

স্থানীয় কৃষকরা ক্ষেতে কাজ করতে গিয়ে মরদেহটি দেখেন। তারা পুলিশের খবর দেন। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহের কিছু অংশ শেয়াল বা কুকুর কামড়ে ছিঁড়ে নিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

মুজিবনগর থানার ওসি উজ্জ্বল দত্ত বলেন, আয়ুব আলী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে পরিবার থেকে জানা গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড নয় বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে, ময়নাতদন্তের জন্য মরদেহটি মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১০

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১১

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১২

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১৩

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১৪

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১৫

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৬

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৭

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৮

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৯

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

২০
X