লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

লামায় ৩ কোটি টাকার আফিমসহ আটক ১

বান্দরবানের লামায় বিপুল আফিমসহ একজন আটক। ছবি : কালবেলা
বান্দরবানের লামায় বিপুল আফিমসহ একজন আটক। ছবি : কালবেলা

বান্দরবানের লামা উপজেলায় অভিযান পরিচালনা করে আফিমসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ অভিযানিক টিম।

আটক হ্লামং মারমা (৩৮) লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ছোটপাড়া এলাকার মংসাউ মারমার ছেলে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের-১৫ কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, লামা ইয়াংছা ছোটপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ আফিম মজুত রাখা হয়েছে। পরে শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১৫ এর সিপিএসসির এক আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি হ্লামং মারমা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে আফিম মজুতের কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ির খাটের নিচ থেকে ৩ কেজি ৬০০ গ্রাম মাদক আফিম উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

আটক হ্লামং মারমা একজন চিহ্নিত মাদককারবারি। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে কৌশলে দেশের বিভিন্ন প্রান্তে আফিম পৌঁছে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১০

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

১১

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

১২

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

১৩

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

১৫

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

১৬

প্রথমার্ধেই ৩ গোল, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড 

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

৩৬ বছর আগে আর্জেন্টিনা, এবার নরওয়ে জুজু

১৯

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

২০
X