কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী ভাতার টাকা গেল ইউপি সদস্যের পকেটে

ছবি গ্রাফিক্স : কালবেলা
ছবি গ্রাফিক্স : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় এক প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য বাবুল মিয়ার বিরুদ্ধে। তিনি উপজেলার পাইকুড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য। প্রতিবন্ধী ব্যক্তির নাম সুজন মিয়া।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও (ভারপ্রাপ্ত) রাজিব হোসেনের বরাবর একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সুজন মিয়ার চাচা রিপন মিয়া।

অভিযোগে উল্লেখ করা হয়, ইউপি সদস্য বাবুল একই ওয়ার্ডের খালিজুড়া গ্রামের সুলতান মিয়ার প্রতিবন্ধী ছেলে সুজনের ভাতার ১৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

সুজনের মোবাইল নম্বরের পরিবর্তে বাবুল তার নিজের আত্মীয়ের মোবাইল নম্বরে ভাতার টাকা পাঠান।

এ বিষয়ে ইউপি সদস্য বাবুলকে জিজ্ঞেস করলে তিনি হুমকি প্রদান করেন। এ ছাড়াও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার সময় সুজনের কাছ থেকে দুই হাজার টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয় স্বীকার করে বাবুল মিয়া জানান, প্রতিবন্ধী সুজনের ভাতার ১০ হাজার টাকা আমি উত্তোলন করেছি। টাকাগুলো আমার পকেটেই আছে। এই টাকা তিনি প্রতিবন্ধী সুজনকে ফেরত দিতে রাজি হয়েছেন। বাকি টাকার কথা তিনি অস্বীকার করেছেন।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও রাজিব হোসেন বলেন, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

১০

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

১৪

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

১৫

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

১৬

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১৭

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১৮

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১৯

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

২০
X