সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবকের উপর হামলা

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবকের উপর হামলা

ঢাকার সাভারে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তানজিম ইসলাম আনান (২৪) নামে এক যুবককে প্রকাশ্যে হামলা চালিয়ে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাভার পৌরসভার পার্বতীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার তানজিম ইসলাম আনান সাভারের ভাগলপুর এলাকার তাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় তার মাথাসহ শরীরের নানা স্থানে জখম হয়েছে। বর্তমানে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী যুবক বাদী হয়ে ব্যাংক কলোনী ছাপড়া মসজিদ এলাকার মো. হাবিব (২১), আল আমীন (২১), শিহাব (২৫), সায়েম (২৫) ও রকি (২৭) কে আসামী করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, অভিযুক্ত হাবিব ও আল আমীন ভুক্তভোগী ওই যুবকের বাসার সামনে প্রতিনিয়ত মাদক কেনাবেচা করতেন বিষয়টি নিয়ে তাদেরকে একাধিক বার বারণ করলে তারা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী তানজিমকে বিভিন্ন হুমকি ধমকি প্রদান করে আসছিল। এরই জের ধরে আজ দুপুরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দলবল নিয়ে সাভারের পার্বতীনগর ধুপের মাঠে প্রকাশ্যে তার উপর হামলা চালায় অভিযুক্তরা। এসময় তাদের হাতে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তার মাথার কানে ও পায়ের হাটুসহ শরীরের নানান স্থানে আঘাত করে। এসময় তার পকেটে থাকা ২০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

তানজিম ইসলামের বাবা তাজুল ইসলাম কালবেলাকে বলেন, হাবিব আর আল আমীন নামের অভিযুক্ত ব্যক্তিরা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। এসব কাজে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে পার্বতীনগরের ধুপার মাঠে জনসম্মুখে দলবল নিয়ে আমার ছেলেকে বেধড়ক মারধর করেন তারা। আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি এঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই।

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদেশ

মালয়েশিয়ায় ৪ মাস ধরে বেতনহীন ১০৭ বাংলাদেশি শ্রমিক

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই : মাহফুজ

বিশ্বকাপের নকআউটে ২৮ দল; ১২ দেশের বিদায়, অপেক্ষায় যারা

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স!

নামাজে তাকবিরে তাহরিমায় হাত তোলার সঠিক সময় কোনটি?

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ইরানের ডিফেন্ডার

পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা

ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র  

১০

ইউরোপে তীব্র তাপে জীবন বিপর্যস্ত, বেড়েছে সৌরবিদ্যুৎ উৎপাদন

১১

‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী

১২

ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বলি যদি দেশের ক্রিকেট হয়, তবে দেশপ্রেম কোথায়?

১৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

১৪

যুক্তরাষ্ট্র / প্রথমবার বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে টপকাল সৌরশক্তি

১৫

পরিবার নেয়নি অন্তরের লাশ, দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের হাতে দিল পুলিশ

১৬

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

১৭

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

১৮

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

১৯

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

২০
X