পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

কোমরে রশি বেঁধে আদালতে, পুলিশকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ

কক্সবাজার জেলার ম্যাপ। ছবি : কালবেলা।
কক্সবাজার জেলার ম্যাপ। ছবি : কালবেলা।

কক্সবাজারের পেকুয়ায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কোমরে রশি বেঁধে আদালতে নেওয়ার ঘটনায় পেকুয়া থানার ওসিসহ তিনজনকে দুই কর্মদিবসের মধ্যে আইনানুগ ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হোসাইন এ নির্দেশ দেন।

যাদের থেকে ব্যাখ্যা চেয়েছেন তারা হলেন ওসি মোহাম্মদ ইলিয়াছ, কর্তব্যরত কর্মকর্তা এবং পেকুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রইস উদ্দিন। তাদের দুই কর্মদিবসের মধ্যে আইনানুগ ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ওই ঘটনায় সোমবার (১২ ফেব্রুয়ারি) কালবেলা অনলাইন সংস্করণে ‘বিশ্ববিদ্যালয় ছাত্রকে কোমরে রশি বেঁধে আদালতে হাজির’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় ছাত্রের নাম হামিম মো. ফাহিম। তিনি চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটিতে এলএলবির শিক্ষার্থী। তিনি পেকুয়ায় একটি কোচিং সেন্টার পরিচালনা করেন এবং শিক্ষকতা করেন।

উল্লেখ যে গত শনিবার রাতে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি মারামারি মামলার পরোয়ানায় ফাহিমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর গত রোববার (১১ ফেব্রুয়ারি) পেকুয়া থানা-পুলিশের একটি দল কোমরে রশি বেঁধে ও হাতকড়া পরিয়ে তাকে আদালতে হাজির করে। আদালত তার জামিন নামঞ্জুর করে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে পেকুয়া থানা ওসি মোহাম্মদ ইলিয়াছের কাছে জানতে চাইলে তিনি কোনো চিঠি পায় নাই বলে জানান।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X