কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৩ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বসন্ত উৎসবে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া। ছবি : সংগৃহীত
ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বসন্ত উৎসব চলাকালে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার এ ঘটনা ঘটে।

এতে কয়েকজন আহত হলেও কারও নাম-পরিচয় জানা যায়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে অনুষ্ঠান বন্ধ করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরসালিন ও পৌর শাখার সহ-সভাপতি মেহেদি হাসানের কর্মী সমর্থকরা হঠাৎ করেই লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মুনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সকাল থেকে কলেজে বসন্ত উৎসব চলছিল। অনুষ্ঠান চলার সময় বেলা ১১টার পর ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।

গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জুবায়ের আহম্মেদ গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’গ্রুপকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অনুষ্ঠান বন্ধ করে দেয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১০

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১১

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১২

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৩

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৪

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৫

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৬

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৭

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৮

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৯

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

২০
X