হবিগঞ্জ (মাধবপুর) প্রতিনিধি :
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৮ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় বিএনপি নেতা গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ। ছবি : সংগৃহীত
ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বক্তব্য দেওয়ার অভিযোগে ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা শ্রীধাম দাশগুপ্ত মাধবপুর থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে মঙ্গলবার রাতে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য কাসেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেন।

সভায় কাসেদ তার বক্তব্যের এক পর্যায়ে ‘স্বামীর দেশ ভারত থেকে মাদকদ্রব্য অবাধে বাংলাদেশে প্রবেশ করছে’ বলে বিদ্রূপাত্মক মন্তব্য করেন। এ সময় উপস্থিত অন্যরা এর প্রতিবাদ করলে হট্টগোলের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী ও ভারত নিয়ে কটূক্তির বক্তব্যের অভিযোগে ১৩ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা পরিষদ এলাকা থেকে মাধবপুর থানার এসআই তরিকুল ইসলাম ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরীকে আটক করে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই মনিরুজ্জামান জানান, ইউএনওর নির্দেশে তাকে আটক করে থানায় রাখা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ওই মতবিনিময় সভায় অংশগ্রহণকারী উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান বলেন, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ এ ধরনের বক্তব্য দিয়ে দেশবিরোধী কাজ করেছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। স্বামীর দেশ বলতে তিনি বাংলাদেশ সরকার ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি ঘটিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চেয়েছেন। তার এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।

মাধবপুরের ইউএনও একেএম ফয়সাল জানান, চেয়ারম্যানের এ বক্তব্য দেওয়ার পর সভায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সবাইকে অনুরোধ করার পর তারা শান্ত হন। আইনগতভাবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে? জানাল সুপারকম্পিউটার

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরিয়ে রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবির জহুরুল হক হলে ৩২টি সিসিটিভি ক্যামেরা, শিগগিরই স্থাপন

ডিএনসিসির পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হয়েছে: প্রধানমন্ত্রী

চলতি বছরের জুনে রাশিয়ার তীব্র হামলায় ইউক্রেনে সর্বোচ্চ প্রাণহানি

নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার

মিথ্যা অভিযোগের জেরে বিমানের ক্রু শিমুর বিরুদ্ধে উল্টো মামলার নির্দেশ

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নির্ধারিত সময়ে শুরু হবে তো?

বন্যাদুর্গত হবিগঞ্জে ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা দিল বিজিবি

জগন্নাথপুরে পানি সরবরাহ বন্ধ, বিশুদ্ধ পানির সংকটে চরম ভোগান্তি

১০

আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মেহরাব

১১

আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা

১২

ডেন্টাল ডিপ্লোমাধারীদের মহাসমাবেশ, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে পদযাত্রা

১৩

এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্নে সরকারের শিক্ষার্থীবান্ধব ৫ উদ্যোগ

১৪

রিমান্ডে নিয়ে ৭৬ চেকে সই / ডিবি কর্মকর্তা নাজমুলসহ চারজনকে আদালতে হাজিরের নির্দেশ

১৫

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮১

১৬

জলাবদ্ধতায় নেওয়া যায়নি হাসপাতালে, ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

১৭

ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত

১৮

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

১৯

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ দিয়ে ৬ প্রস্তাব শিক্ষার্থীদের

২০
X