সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১১:৪৩ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে কুকুর দিয়ে বাসে তল্লাশি, মিলল কোটি টাকার হেরোইন

বাসে তল্লাশি করে হেরোইন উদ্ধার করলো বিজিবি। ছবি : সংগৃহীত
বাসে তল্লাশি করে হেরোইন উদ্ধার করলো বিজিবি। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৯ জুলাই) দুপুর ২টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের মিক্কো পেট্রলপাম্প সংলগ্ন এলাকায় কুকুর দিয়ে হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ও সীতাকুণ্ড মডেল থানার পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযান সূত্রে জানা যায়, ঢাকা থেকে হানিফ নামে যাত্রীবাহী বাসে হেরোইনের বড় একটি চালান চট্টগ্রামের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে উপজেলার ভাটিয়ারী এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় সন্দেহজনকভাবে ৬ জনকে আটক করা হয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হেরোইন পাচারের খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় অবস্থান নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী হানিফ পরিবহন থামানো হয়। পরে বিজিবির দুটি কুকুর দিয়ে বাসটি তল্লাশি করা হলে গাড়িতে মালপত্র রাখার জায়গা থেকে একটি কালো কাপড় মোড়ানো ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুললে ভেতর থেকে ৯টি বায়ুনিরোধক পলিথিনে মোড়ানো হেরোইন পাওয়া যায়। তবে বাসের ভেতরে থাকা ৪০ জন যাত্রীর মধ্যে উদ্ধার করা ব্যাগটি কার, তা নিশ্চিত হওয়া যায়নি।

হানিফ পরিবহনের চালক আবুল কাসেম বলেন, গতকাল রোববার সকাল সাতটার সময় ঢাকা থেকে গাড়িটি ছেড়ে আসে। সহকারী ও সুপারভাইজার দায়িত্ব পালন করে। বিভিন্ন স্থানে যাত্রী নামানো হয়েছিল। গাড়িটি ছাড়ার আগে ডেকে থাকা মালামালের কাগজ বুঝে নেন তিনি। রোববার দুপুর ২টার দিকে বিজিবি সদস্যরা সংকেত দিলে তিনি গাড়িটি থামান। এরপর যাত্রীদের বিভিন্ন মালামাল তল্লাশি করে হেরোইন উদ্ধার করে বিজিবি। কিন্তু সেটা কোন যাত্রীর ব্যাগ, তা বের করতে পারেনি বিজিবি।

চট্টগ্রাম অঞ্চলের বিজিবি ৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ঢাকা থেকে বাসটি চট্টগ্রামের উদ্দেশে ছাড়ার সময় তারা হেরোইনের চালানের খবর পান। পরে কুকুরের মাধ্যমে যাত্রীর কালো কাপড়ের ব্যাগ থেকে হেরোইনগুলো উদ্ধার করেন। তবে জিজ্ঞাসাবাদের পরও গাড়িতে থাকা যাত্রীদের কেউ হেরোইনের বিষয়ে স্বীকার করেনি।

এর আগে ৯ জুন উপজেলার তেতুলতলা এলাকায় ‘সুপার সনি’ নামের একটি যাত্রীবাহী বাসে প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালিয়ে দুই কোটি টাকা হেরোইন উদ্ধার করা হয়। একই সপ্তাহে উপজেলার ভাটিয়ারী দক্ষিণ বাজার এলাকা থেকে এক কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছিল বিজিবির এই দল। এক মাসের ব্যবধানে হেরোইনের আরও একটি চালান ধরা পড়ল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X