ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৫ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণে সুতার গুদামের আগুন

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি : সংগৃহীত
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি : সংগৃহীত

পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় ময়মনসিংহের ভালুকায় সুতার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর উত্তর বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে ব্রাইভেন্ট নিটিং লিমিটেডে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার সময় ব্রাইভেন্ট নিটিং লিমিটেডের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ভালুকার দুটিসহ ময়মনসিংহ, শ্রীপুর, গফরগাঁও ও ত্রিশাল থেকে ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে গোডাউনে থাকা বেশির ভাগ সুতা পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এ বিষয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে তাদের দুইটিসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ সরকার জানান, চার থেকে পাঁচ কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। আগুনের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X