বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসির মামলায় জামিন পেলেন এমপি মহিউদ্দিন বাচ্চু

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। ছবি : কালবেলা
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের মামলায় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সালাউদ্দিন এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নির্বাচন কমিশনে দায়ের করা মামলায় আসামি মহিউদ্দীন বাচ্চুর বিরুদ্ধে সমন দিয়েছিলেন আদালত। গত ১৫ ফেব্রুয়ারি তাকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। এতে ব্যর্থ হলে পরোয়ানা জারি করা হয়।

চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, মহিউদ্দিন বাচ্চু রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, গত বছরের ২২ ডিসেম্বর চট্টগ্রাম-১০ আসনের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের এক হাজার টাকা করে এবং মাদানী মসজিদে এক লাখ টাকা অনুদানের চেক দেন মহিউদ্দিন বাচ্চু। যা জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের জানানো হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে নিজ এলাকার মসজিদে অনুদানের চেক বিতরণ করায় আচরণবিধি ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে নির্বাচনি অনুসন্ধান কমিটি তদন্ত করেছিল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (খুলশী) আসনে ৫৯ হাজার ২২ ভোট পেয়ে নির্বাচিত হন নৌকা প্রতীকের প্রার্থী বাচ্চু। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী ফুলকপি প্রতীকের মনজুরুল আলম মঞ্জু পেয়েছেন ৩৯ হাজার ৫৩৫ ভোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু

শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে মাউশির বিজ্ঞপ্তি

জুলাইয়ের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ছাত্র জমিয়ত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮ 

‘ওসমান হাদীকে ঢাকা-৮ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন জুবায়ের’

উজানের ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে চর-দ্বীপচর

শিক্ষার্থীদের বিক্ষোভে কার্যালয় ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামান

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের সম্মাননা

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

১০

বাকিতে জ্বালানি তেল না পেয়ে পাম্প বন্ধের হুমকি যুবদল নেতার

১১

বিশ্বকাপের মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই

১২

মেসিদের হারানোর পরিকল্পনা জানালেন সুইস কোচ

১৩

অস্ট্রেলিয়ার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু হচ্ছে ২৫ অক্টোবর

১৪

জাতিসংঘে বাংলাদেশ / ‘পাঁচ বছরে ২০ হাজার কিমি খাল খনন ও তিস্তা প্রকল্পে অগ্রাধিকার’

১৫

‘বাংলার রসনা বিলাস ২.০’  / খাঁটি বাঙালি খাবার ফিরিয়ে আনছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার

১৬

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির অবনতি

১৭

অযোধ্যায় রাম মন্দিরের টাকা চুরি করে প্রেমিকাকে আইফোন উপহার

১৮

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২

১৯

‘লোকে বলে প্রেম আমি বলি জ্বালা’, আত্মজীবনী নিয়ে এলেন ফেরদৌসী রহমান

২০
X