নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বস্তাবন্দি লাশ রহস্যের বর্ণনা দিলেন প্রধান আসামি

গ্রেপ্তার হওয়া সাব্বির হোসেন। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়া সাব্বির হোসেন। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে রানা হোসেন হত্যার প্রধান আসামি সাব্বির হোসেনকে (২০) ঢাকার শ্যামপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র‍্যাব-১১ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির অভিযোগ স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়েছেন।

র‍্যাব-১১-এর অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, গত বছরের ৯ ডিসেম্বর ফতুল্লা মডেল থানাধীন সিএসআরএম ডেইরি ফার্মের সামনে রাস্তা থেকে সাদা প্লাস্টিকের বস্তায় রানার মরদেহ পাওয়া যায়। তার মরদেহ রশি দিয়ে হাত, পা বাঁধা ও কম্বল দিয়ে মোড়ানো অর্ধগলিত অবস্থায় ছিল।

এ ঘটনায় ১০ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

অধিনায়ক জানান, গত ১৯ ফেব্রুয়ারি র‍্যাব-১১ ও র‍্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করে।

আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সাব্বির এবং ভিকটিম রানা পূর্ব পরিচিত এবং একই এলাকার বাসিন্দা। সাব্বির ও তার ভাই সাজ্জাদ এবং ভিকটিম রানার সঙ্গে টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব ছিল। এটি সমাধানের জন্য তারা সাব্বিরের বাসায় বৈঠক করেন। টাকা লেনদেনসংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সাব্বির এবং তার ভাই সাজ্জাদ সুইচ গিয়ার চাকু দিয়ে ভিকটিম রানার বুকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান।

পরে আসামিরা রানার মৃত্যু নিশ্চিত করতে আরও একাধিক বার ছুরিকাঘাত করেন। মৃত্যু নিশ্চিত হলে আসামি সাব্বির এবং তার ভাই সাজ্জাদ ভিকটিম রানার হাত, পা রশি দিয়ে বেঁধে কম্বল মুড়িয়ে বস্তাবন্দি করে ২-৩ দিন রুমে লুকিয়ে রাখেন। পরে ৯ ডিসেম্বর ভোরে বস্তাবন্দি মরদেহ রাস্তায় ফেলে পালিয়ে যান।

আসামি সাব্বিরের বিরুদ্ধে কদমতলী থানায় একটি ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১০

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১১

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১২

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৩

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৪

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৫

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৬

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৭

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৮

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৯

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

২০
X