রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইউপি সদস্যের মারধরে গ্রাম পুলিশ হাসপাতালে

ইউপি সদস্যের বেদম মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জগেন্দ্র নাথ রায়। ছবি : কালবেলা
ইউপি সদস্যের বেদম মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জগেন্দ্র নাথ রায়। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দবিরুল ইসলাম নামে এক ইউপি সদস্যের বেদম মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জগেন্দ্র নাথ রায় (৪০) নামের এক গ্রাম পুলিশ।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে নেকমরদ বাজার চেয়ারম্যান মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহত গ্রাম পুলিশ নেকমরদ পারকুন্ডা গ্রামের মৃত. ভাইন বাবুর ছেলে।

জানা গেছে, জগেন্দ্র নাথ রায় ইএসডিও নামে এক এনজিও'র কাছে ঋণ নিয়ে টাকা পরিশোধ করেন। তবে যে এনজিও কর্মকর্তার কাছে ঋণের টাকা পরিশোধ করেছিলেন সে বদলি হওয়ায় এনজিও টাকা না পেয়ে নতুন কর্মকর্তা ঋণের টাকা পরিশোধের জন্য তাকে চাপ দেয়। পরে আবারও ঋণের টাকা পরিশোধ করেন তিনি।

আগের পরিশোধের টাকা ফেরত পেতে জগেন্দ্রনাথ ইউপি সদস্য দবিরুল (৫৫) ইসলামের কাছে যান। এ সময় হঠাৎ ক্ষিপ্ত হয়ে দবিরুল ইসলাম ও তার ছেলে রুবেল (৩০) তাকে বেধড়ক মারধর করে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনায় জগনেন্দ্রনাথ বাদী হয়ে ইউএনও এবং থানায় একটি লিখিত অভিযোগ করেন।

সংশ্লিষ্ট নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতে ইউপি সদস্য ও তার ছেলে গ্রাম পুলিশ জগেনকে মারধর করেছে শুনেছি। আমার ইউপি সদস্য কাজটি মোটেও ঠিক করেনি।

রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাণীশংকৈল ইউএনও রকিবুল হাসান জানান, ইউপি সদস্য কর্তৃক গ্রাম পুলিশকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

১০

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১১

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

১২

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

১৩

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

১৪

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১৫

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

১৬

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১৭

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১৮

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

১৯

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

২০
X