সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৬ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘আইন গরিবের জন্য, বড়লোকরা বিভিন্নভাবে রক্ষা পায়’

মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন এম এ মান্নান। ছবি : কালবেলা
মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন এম এ মান্নান। ছবি : কালবেলা

আইন আছে, কিন্তু সেগুলো গরিব মানুষের জন্য। বড়লোকরা বিভিন্নভাবে আইনের হাত থেকে রক্ষা পায়। গ্রামের গরিব অসহায় মানুষগুলো সেই আইনের ফাঁকে পড়ে কষ্ট ভোগ করেন। আমাদের সবার আগে মানুষ হতে হবে, মানবিক হতে হবে। কোমল হৃদয়ের মানুষ হতে হবে। পশু-পাখি সবার প্রতি মানুষ হিসেবে সদয় থাকতে হবে। তাহলেই সমাজ থেকে অন্যায় অবিচার দূর হবে বলে মন্তব্য করেছেন সাবেক পরিকল্পনামন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ে মাছরাঙা অডিটোরিয়ামে উত্তরণ ক্লাবের আয়োজনে এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ধনীরা সম্পদের পাহাড় বানিয়ে এই পৃথিবীতে চলাফেরা করেন। একটিবারও ভাবেন না, এই সম্পদ দিয়ে কী হবে? মরার পরে কেউ সম্পদ নিয়ে ওই পাড়ে যেতে পারেন না। আমাদের আরও ভাবতে হবে। যারা মানুষের হক মেরে খায় তারা প্রকৃত মানুষ নয়।

আমার পৈতৃক ভিটা সরকারের নামে দান করেছি উল্লেখ করে এম এ মান্নান বলেন, সেখানে একটি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট নির্মাণ করা হয়েছে। এখন আমার অবশিষ্ট যে ৩৫-৪০ কেদার জমি আছে সেগুলোও আজ আমি দান করে যাচ্ছি এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তির নামে। যেন আমি মারা যাওয়ার পরে এই মেধাবৃত্তির কার্যক্রম থেমে না থাকে। এখন আমার আর কিছুই রইল না। আমি মুক্ত, নিজেকে এখন খুব হালকা লাগছে। শান্তিগঞ্জে এখন একটি টিনশেড বাড়ি আছে, সেটিতে আমার একমাত্র ছেলে থাকবে। আপনারা যদি তাকে সেই সুযোগ দেন, তাহলে সে আপনাদের পাশে থাকবে। আমার আর কিছু নাই। চাওয়া পাওয়াও নাই। আমার মৃত্যুর পরে যেন, আমার কবরটিও আমার গ্রামের বাড়িতে হয় সেই অনুরোধটুকুও রইল সবার প্রতি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সমর চন্দ্র পাল, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বশিরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সহকারী শিক্ষা অফিসার মাহবুব জামান, এম এ মান্নানের পুত্র সাদাত মান্নান অভি, শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

১০

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১১

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১২

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১৩

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৪

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৫

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৬

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৯

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

২০
X