ফরিদপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবির, সম্পাদক পিকুল

বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। ছবি : কালবেলা
বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। ছবি : কালবেলা

ঐতিহ্যবাহী ফরিদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে কবির-পিকুল-শিপন পরিষদ বিজয়ী হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে বিরতিহীন ভোটগ্রহণ হয়। পৃথক চারটি বুথে ৯৭ জন ভোটারের মধ্যে ৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এম এ সালাম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আসাদুল হক আসাদ ও মঞ্জুয়ারা স্বপ্না।

নির্বাচনে সভাপতি পদে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক নাগরিক বার্তার সম্পাদক ও প্রকাশক কবিরুল ইসলাম সিদ্দিকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ভোরের রানারের সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৩৯ ভোট।

সহ-সভাপতি পদে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার মাহবুব হোসেন পিয়াল, ৫০ ভোট পেয়ে এন টিভির সঞ্জিব দাস ও ৪৮ ভোট পেয়ে থেকে টিভির তরিকুল ইসলাম হিমেল নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম পিকুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম অহিদ পেয়েছেন ৩৯ ভোট।

সহসাধারণ সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের শেখ মফিজুর রহমান শিপন। অর্থ সম্পাদক পদে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এশিয়া বানীর খন্দকার আলী আরশাদ কাজল। দপ্তর সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এস এম মাসুদুর রহমান তরুন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলার চোখ এর আবিদুর রহমান নিপু। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের বিভাষ দত্ত।

তথ্য-প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজকের সারাদেশ এর মো. মুইজ্জুর রহমান রবি। ক্রীড়া সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কানাইপুর বার্তার মো. জাহিদুল ইসলাম।

এছাড়াও ৫৬ ভোট পেয়ে মানিক কুমার দাস (সময়ের প্রত্যাশা), ৫৪ ভোট পেয়ে বি.কে সিকদার সজল (সময় টিভি), ৫৩ ভোট পেয়ে সিরাজুল ইসলাম (এশিয়ান টিভি), ৫২ ভোট পেয়ে নুরুল ইসলাম আনজু (দৈনিক খবরপত্র), ৫১ ভোট পেয়ে রুহুল আমিন (দৈনিক প্রভাতি), সেবানন্দ বিশ্বাস (ভোরের রানার) ৪৮ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

হাবিব-সাইফুল পরিষদ থেকে সহ-সভাপতি পদে যমুনা টিভির তরিকুল ইসলাম হিমেল এবং কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক ভোরের রানারের সেবানন্দ দাস নির্বাচিত হয়েছেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‍্যাব, ডিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১০

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

১১

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৩

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১৪

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১৫

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৬

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৮

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৯

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

২০
X