কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৮ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

টিকটকার গৃহবধূর মৃত্যু নিয়ে ধূম্রজাল

গৃহবধূ তানিয়া আক্তার। ছবি : সংগৃহীত
টিকটকার গৃহবধূর মৃত্যু নিয়ে ধূম্রজাল

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তানিয়া আক্তার নামের এক টিকটকার গৃহবধূর মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তার শ্বশুরবাড়ির লোকজন বলছে, টিকটক করতে বাধা দেওয়ায় সে আত্মহত্যা করেছে। আর তার বাবার দাবি- স্বামীর বাড়ির লোকজন তার মেয়েকে নির্যাতন করে মেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখেছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের গাববাড়ী গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তানিয়া আক্তার (২৮) উপজেলার বিনাউটি ইউনিয়নের গাববাড়ী গ্রামের হামদু মিয়ার ছেলে প্রবাসী এনামুল হকের স্ত্রী। তানিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা মো. জাহাঙ্গীর মিয়ার মেয়ে।

তানিয়ার বাবা জাহাঙ্গীর মিয়া জানান, এনামুলের সঙ্গে ২০১৬ সালে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের জন্য তানিয়ার ওপর নির্যাতন করত স্বামীর বাড়ির লোকজন। এসব বিষয় নিয়ে আগে একাধিকবার সালিশ সভাও হয়েছে। মেয়ের মৃত্যুর খবরটি জানান স্থানীয় মেম্বার।

স্থানীয় ইউপি সদস্য মো. মুজিবুর রহমান জানান, গৃহবধূ তানিয়া টিকটক করত। স্বামী এনামুল হক সৌদি আরবে থাকেন। অন্য ছেলেদের সঙ্গে টিকটক করার ছবি এনামুলের নজরে গেলে প্রবাস থেকে স্ত্রী তানিয়াকে এসব করতে নিষেধ করেন। স্বামীর অবাধ্য হওয়ায় একপর্যায়ে এনামুল এসব ছবি তার শ্বশুরের কাছে পাঠানো হবে বলে স্ত্রীকে ধমক দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এসব বিষয়কে কেন্দ্র করে তানিয়া আত্মহত্যা করেছে। তাদের তিনটি সন্তান রয়েছে।

কসবা থানার ওসি মোহাম্মদ রাজু আহাম্মেদ জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে প্রকৃত বিষয়টি জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে মার্কিন হামলা, খালি করা হলো শিশুদের ক্যানসার হাসপাতাল

প্রসঙ্গ রথযাত্রা

সৌদিতে কারখানার মেশিনে কাটা পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

বেকারি শ্রমিককে পিটিয়ে হত্যা

সংঘাত ‘নতুন অঙ্গনে’ ছড়িয়ে পড়বে, ইরানের হুঁশিয়ারি

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান

শিক্ষার্থীদের আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ব সাপ দিবস আজ

নওগাঁয় রথযাত্রা উৎসব শুরু

পাহাড়ি ঢলে চকরিয়ায় কৃষিতে বিপর্যয়

১০

যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব হবে বিধ্বংসী: ইরান

১১

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ১২ ফিলিস্তিনি বন্দি

১২

জুলাই সনদ বাস্তবায়নে সরকার-বিরোধী দল একসঙ্গে কাজ করছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

১৩

নজরুল বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ইউজিসি চেয়ারম্যানের

১৪

২৩৮ শিক্ষার্থীর ফল প্রকাশ হয়নি, বৃত্তির ফল পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন

১৫

যেখানে সেনা অবস্থান, সেখানে বৃক্ষরোপণ: সেনাপ্রধান

১৬

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

১৭

এবার আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল

১৮

জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের প্রেরণা: রাজশাহীর ডিসি

১৯

ইরানকে ভদ্র আচরণ করার সতর্কবার্তা ট্রাম্পের

২০
X