কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৭ এএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

বাবাকে কুপিয়ে জখম, ছেলে গ্রেপ্তার

গ্রেপ্তার ছেলে কামরুজ্জামান নজরুল। ছবি : কালবেলা
বাবাকে কুপিয়ে জখম, ছেলে গ্রেপ্তার

কিশোরগঞ্জের নিকলীতে বাবাকে কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলায় মো. কামরুজ্জামান নজরুল (৪২) নামের এক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নিকলী উপজেলার কুর্শা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কামরুজ্জামান নজরুল ইউরোপের দেশ অস্ট্রিয়া প্রবাসী।

অভিযোগে জানা যায়, কুর্শা এলাকার হাজি মো. রুপালী মিয়ার দুই ছেলে মো. তাজুল ইসলাম তাজিরুল (৩৮) ও মো. কামরুজ্জামান নজরুল (৪২) ইউরোপের দেশ অস্ট্রিয়া প্রবাসী। তাদের বাবা রুপালী মিয়া কুর্শা এলাকায় দীর্ঘদিন ধরে আলতাফ ব্রিকস মিল নামের একটি প্রতিষ্ঠান চালিয়ে আসছেন। কিছুদিন আগে তারা দুই ভাই দেশে ফিরে আসেন।

পারিবারিক কলহের জেরে অভিযুক্ত দুই ছেলে হত্যার উদ্দেশ্যে গত ৩ ফেব্রুয়ারি সকালে দেশীয় অস্ত্র নিয়ে বাবার প্রতিষ্ঠানের গদিঘরে প্রবেশ করে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় অপর ভাই তারিকুজ্জামান মিঠু থামাতে গেলে তাকেও লাঠি দিয়ে আঘাত করে হাত ভেঙে দেয়। এ সময় তারা ক্যাশ বাক্স থেকে নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়। এ ছাড়াও ঘরে ভাঙচুর করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে বলে অভিযোগে বলা হয়।

হামলার সময় চিৎকারে স্থানীয়রা রুপালী মিয়া ও তারিকুজ্জামান মিঠুকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসা শেষে রুপালী মিয়া তার দুই সন্তান তাজিরুল ও কামরুজ্জামানকে আসামি করে সোমবার (২৬ ফেব্রুয়ারি) থানায় মামলা দায়ের করেন।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে রুপালী মিয়া ও তার পরিবারের সদস্যদের মধ্যে কলহ চলে আসছে। এরই জেরে কামরুজ্জামান ও তাজিরুল তার বাবার ওপর হামলা করেছে বলে অভিযোগ দায়ের করেছে। মামলা দায়েরের পর নজরুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১০

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১১

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১২

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৩

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৪

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৫

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৬

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৭

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৮

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৯

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

২০
X