ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে চোরাকারবারি ধরতে গিয়ে বিজিবি সদস্যের মৃত্যু

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাতাড়ী সীমান্তে চোরাকারবারিকে ধাওয়া করার সময় নদীতে সাঁতার কাটতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে টহলরত এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামের ৯৩১ ও ৯৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে বারোমাসিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্যের নাম মাহবুব আলম (৩১)। তিনি লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিওপিতে সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি পঞ্চগড় সদর উপজেলার খালপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে এবং আট মাস বয়সী এক কন্যাসন্তানের জনক।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টহলরত তিনজন বিজিবির সদস্য অজ্ঞাত এক চোরাকারবারিকে ধাওয়া করে। অবস্থা খারাপ দেখে ওই চোরাকারবারি মালামালসহ নদীতে ঝাঁপ দেয়। চোরাকারবারিকে ধরার জন্য সৈনিক মাহবুব ও সৈনিক মিজানুর নদীতে ঝাঁপিয়ে পড়েন।

নদী সাঁতরিয়ে তারা দুজনই অপর কিনারায় হাঁটু পানিতে উঠার সঙ্গে সঙ্গে মাহবুব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় সহযোগী সৈনিক মিজানুর তাকে ধরে স্থানীয়দের মাধ্যমে উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসেন।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আনোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১০

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১১

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১২

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৩

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৪

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৫

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৬

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৭

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৮

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

২০
X