বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৩:৩৩ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা

নিহত তরুণ নাঈম। ছবি : কালবেলা
নিহত তরুণ নাঈম। ছবি : কালবেলা

ছেলের মৃত্যুর শোকে বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছিলেন রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে লাগা আগুনে নিহত তরুণ নাঈমের মা লাকি বেগম। দরিদ্র পরিবারে জন্ম নাঈম সংসারে সচ্ছলতা ফেরাতে এসেছিলেন ঢাকায়। বাবা-মায়ের কষ্ট লাঘব করতে এইচএসসি পাস করা নাঈম রাত দিন পরিশ্রম করত।

নাঈম বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকার দরিদ্র ভ্যানচালক নান্টু ও লাকি দম্পতির একমাত্র ছেলে। দুই ভাইবোনের মধ্যে বড় ছিলেন নাঈম।

বাবা নান্টু মিয়া ও মা লাকি বেগম হাড়ভাঙা পরিশ্রম করে ছেলে নাঈমকে এইচএসসি পর্যন্ত লেখাপড়া করিয়েছেন। বাবা-মায়ের কষ্ট লাঘবে এইচএসসি পাসের পর কাজের সন্ধানে ঢাকায় এসেছিল নাঈম। এক মাস অন্য এক জায়গায় কাজ করে মাত্র তিন দিন আগে এই ভবনে থাকা একটি কোম্পানিতে কাজ নেন তিনি।

পুরো বিল্ডিংয়ে যখন আগুন ছড়িয়ে পরছিল তখন বাঁচার জন্য ভবনের ছাদে গিয়ে বাবাকে ফোন করে বাঁচার আকুতি জানায় নাঈম। পরে নাঈমকে আর ফোনে পাওয়া যায়নি। শেষবারের মতো নিথর দেহে ছেলেকে দেখতে হলো বাবার।

নাঈমের এমন অকাল মৃত্যুর খবরে এলাকাজুড়ে বইছে শোকের মাতম। বাড়িতে ছুটে আসছে স্বজন ও এলাকাবাসী। নাঈমের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরাও।

নাঈমের আকাল মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ফুলঝুড়ি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সরোয়ার কবির।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত কোজি কটেজ নামের বহুতল এই ভবনে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১০

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১১

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১২

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৩

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৪

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৫

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৬

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৭

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৮

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৯

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

২০
X