বরিশাল ব্যুরো
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৫:৪২ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
বেইলি রোডে অগ্নিকাণ্ড

বাবা-মা এখনো জানেন না তাদের সন্তান আর বেঁচে নেই

বরিশালে নিয়ে আসা হয় বুয়েট ছাত্র নাহিয়ান আমিনের মরদেহ। ছবি : কালবেলা
বরিশালে নিয়ে আসা হয় বুয়েট ছাত্র নাহিয়ান আমিনের মরদেহ। ছবি : কালবেলা

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনে মারা যাওয়া বুয়েট ছাত্র নাহিয়ান আমিনের বাড়ি বরিশালে চলছে শোকের মাতম। তবে তার বাকপ্রতিবন্ধী বাবা এবং অসুস্থ মা এখনো জানেন না তাদের সন্তান বেঁচে নেই।

নিহত নাহিয়ান আমিন বরিশাল নগরীর পলিটেকনিক রোডের রিয়াজুল কবির বাবুর ছেলে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের বহুতল ভবনে লাগা আগুনে দগ্ধ হয়ে মারা যান তিনি।

দুই ভাই বোনের মধ্যে ছোট নাহিয়ান ঢাকার বুয়েটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

একমাত্র বোন মালিহা মেহনাজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী। তার মৃত্যুর খবরে বাকরুদ্ধ আত্মীয়স্বজন। নাহিয়ানের চলে যাওয়াকে মেনে নিতে পারছে না কেউই।

শুক্রবার (১ মার্চ) দুপুরে বরিশালে নিয়ে আসা হয় নাহিয়ানের মরদেহ। এ সময় তার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আজ শুক্রবার আসরবাদ নগরীর পলিটেকনিক জামে মসজিদে নাহিয়ানের জানাজা শেষে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত কোজি কটেজ নামের বহুতল এই ভবনে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

বাংলাদেশের মানুষ আমাদের সবসময়ই চমকে দেয়: স্কালোনি

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

সবুজ দেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১০

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

১১

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

১২

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

১৩

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

১৪

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

১৫

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৬

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

১৭

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

১৮

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৯

আসামির মোবাইল গায়েবের অভিযোগ ওসির বিরুদ্ধে

২০
X