পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মেয়েকে নকল সরবরাহ করছিলেন শিক্ষক বাবা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রংপুরের পীরগাছায় হাজী ছফের উদ্দিন সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী মেয়েকে নকল সরবরাহের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ সময় পুলিশ ওই অভিভাবককে হাতেনাতে ধরে ফেলে। পরে ভ্রাম্যমাণ আদালত সেই বাবাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রোববার (৩ মার্চ) দুপুরে রংপুরের পীরগাছার হাজী ছফের উদ্দিন সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শিক্ষক ছফির উদ্দিন (৫০) উপজেলার রহমতচর দাখিল মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি পাশের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার ওই পরীক্ষা কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলছিল। এ সময় কেন্দ্রের বাইরে থেকে একটি কাগজে ৫টি প্রশ্নের উত্তর লিখে ফটোকপি করে নিজ মেয়েসহ অন্যদের সরবরাহ করতে গেলে পুলিশ নকলসহ ছফির উদ্দিনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হক সুমন এ দণ্ড প্রদান করেন।

ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব ও উপজেলা ভেটেরিনারি সার্জন মোহাম্মদ আলী বলেন, নকল সরবরাহের দায়ে ওই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত চার মাসের কারাদণ্ড দিয়েছেন। বাকি পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১০

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১১

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১২

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১৩

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৪

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৫

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৬

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৭

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৮

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৯

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

২০
X