আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

১৭তম বিয়ে করতে স্ত্রীকে মারধর করেন বিয়ে পাগল শহীদুল

অভিযুক্ত শহীদুল ইসলাম। ছবি : কালবেলা
অভিযুক্ত শহীদুল ইসলাম। ছবি : কালবেলা

বরগুনার আমতলীতে ১৭তম বিয়ে করতে বাধা দেওয়ায় ১৬তম স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে শহীদুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। স্ত্রী রিনা আক্তার এমন অভিযোগ করেন।

তিনি এর আগে গত ২০ বছরে ১৬টি বিয়ে করলেও তাদের মধ্যে ১৫ জনকেই তালাক দিয়েছেন।

উপজেলার পূর্ব কুকুয়া গ্রামের আজিজ মৃধার ছেলে শহীদুল ইসলাম বছরে বছরে বিয়ে করে থাকেন এমন দাবি তার স্ত্রী রিনা আক্তার ও স্থানীয়দের। বছর শেষ হতে না হতেই তিনি স্ত্রীদের তালাক দেন। গত ২০ বছরে তিনি ১৬টি বিয়ে করে ১৫ জনকে তালাক দিয়েছেন। ১৬তম স্ত্রী রিনাকে গত বছর ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন। তার চার মাসের একটি কন্যাসন্তান রয়েছে। ১৭তম বিয়ে করতে বিয়ে পাগল শহীদুল উঠেপড়ে লেগেছে। এতে ১৬তম স্ত্রী রিনা আক্তার বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শহীদুল রিনা আক্তারকে সোমবার দুপুরে বেধড়ক মারধর করে। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রিনা অভিযোগ করে বলেন, আমার স্বামী শহীদুল ইসলাম এ পর্যন্ত ১৬টি বিয়ে করেছেন। ১৭তম বিয়ে করতে এখন উঠে পড়ে লেগেছেন। এতে আমি বাধা দেওয়ায় আমাকে মারধর করেছেন।

রিনার মা মাজেদা বেগম বলেন, আবারও বিয়ে করতে বাধা দেওয়ায় আমার মেয়েকে মারধর করছে। আমি এ ঘটনার শাস্তি দাবি করছি।

শহীদুল ইসলাম স্ত্রীকে মারধরের কথা স্বীকার করে বলেন, বিয়ে করা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি এত বিয়ে করিনি।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, জুনেই শনাক্ত ১২২ জন

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

খামেনির সঙ্গে শায়িত হবেন তার পরিবারের যেসব সদস্য 

খাস জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

অফিস উদ্বোধনকে ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

ক্ষুধা লাগলে মেজাজ ঠিক থাকে না, এটা কি কোনও রোগের লক্ষণ?

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ জিতবে কে, জানাল সুপারকম্পিউটার

‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস নয়’

প্রধান শিক্ষকের মাতলামির ভিডিও ভাইরাল, সাংবাদিকদের কুপ্রস্তাবের পর শোকজ

১০

কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী বলছে ফিফা?

১১

গরু চুরি করতে গিয়ে গণধোলাই, পরে গ্রেপ্তার ২ যুবক

১২

ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান

১৩

জায়েদ খান একটা বিনোদনের নাম, বললেন শাহরিয়ার নাজিম জয়

১৪

খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা

১৫

গাজীপুরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তদন্তের দাবি ইসলামী আন্দোলনের

১৬

যেভাবে শীর্ষ ইরানি নেতাদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল 

১৭

দুই মাস ধরে পাইপ লিকেজে বের হচ্ছে গ্যাস, আতঙ্কে এলাকাবাসী

১৮

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

১৯

‘সাদাকে সাদা, কালোকে কালো বলবেন’, সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল

২০
X