বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৮:১৩ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৮:৪৬ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ার জেলা প্রশাসক চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল

বগুড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ। ছবি : কালবেলা
বগুড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ। ছবি : কালবেলা

বগুড়ার জেলা প্রশাসক কার্যালয় চত্বরের বটতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭মার্চ) সকাল ৯টায় ম্যুরালটি উদ্বোধন করা হবে।

জানা যায়, এত দিন উত্তরাঞ্চলের রাজধানীখ্যাত ও বাণিজ্যিক শহর বগুড়ায় বঙ্গবন্ধুর কোনো ম্যুরাল ছিল না। ফলে জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলায় অস্থায়ীভাবে ম্যুরাল বানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হতো। স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস জানানোর জন্য ম্যুরালটি নির্মাণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন।

গত বছরে এ বিষয়ে একটি সভায় ম্যুরাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ম্যুরালটি নির্মাণকাজ শুরু করে বগুড়া জেলা পরিষদ। চলতি বছরের জানুয়ারি মাসে নির্মাণ কাজ শুরু করা হয়।

ম্যুরালটি দৃষ্টিনন্দন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। যা নির্মাণের পর নতুন প্রজন্মের দৃষ্টি কাড়বে।

বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ জানান, নির্মাণকাজ শেষ হয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষায়। উদ্বোধনের পর সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু ম্যুরালটি।

বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের মধ্য দিয়ে বগুড়ায় এক নতুন যুগের সূচনা হবে। ম্যুরালটি নির্মাণের মধ্য দিয়ে বগুড়ার যারা নতুন প্রজন্ম রয়েছেন তারা স্বাধীনতার সার্বভৌমত্ব ও বঙ্গবন্ধুর কথা জানতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১০

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১১

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১২

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৪

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৫

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৭

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৮

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৯

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

২০
X