সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে নির্বাচনী সহিংসতায় গুলিতে নিহত ১

সোনারগাঁয়ে উপনির্বাচনে ভোট গণনার সময় দুপক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়। ছবি : কালবেলা
সোনারগাঁয়ে উপনির্বাচনে ভোট গণনার সময় দুপক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়। ছবি : কালবেলা

সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড উপনির্বাচনে ভোট গণনার সময় দুপক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে গুলিতে এক যুবক নিহত ও আরেকজন আহত হয়েছেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হৃদয় (২৪) পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আমিন হোসেন ভুঁইয়ার ছেলে। আহত ফারুক একই এলাকার মৃত কামাল হোসেনের ভুঁইয়ার ছেলে।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে মোরগ প্রতীকের প্রার্থী আজিজ সরকারকে বিজয়ী ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার।

এ সময় পরাজিত প্রার্থী কায়সার আহম্মেদ রাজু ও তার সমর্থকরা ফলাফল না মেনে ফলাফল পুনরায় গণনা করতে বলেন। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে পড়েন। এতে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ও সংর্ঘষ শুরু হয়।

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ থানা পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে যায়।

এ সময় গুলিতে তালা প্রতীকের দুই সমর্থক হৃদয় ও ফারুক গুলিবিদ্ধ হন।

তাদের উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। আহত ফারুককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তালা মার্কার পরাজিত প্রার্থী কায়সার আহম্মেদ রাজু জানান, প্রশাসন নির্বাচনের ফলাফলের আগেই আমার স্বাক্ষর নেন। পরে মোরগ মার্কার প্রার্থীকে জয়ী ঘোষণা করা হলে আমার সমর্থকরা তা সঠিক নয় বলে উত্তেজিত হয়ে পড়ে। এতে দুপক্ষের মধ্যে হাতাহাতির একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে। গুলিতে আমাদের একজন সমর্থক হৃদয় নিহত হন এবং ফারুক নামের আরেকজন আহত হন।

এ বিষয়ে মোরগ মার্কার প্রার্থী আজিজ সরকার জানান, সারা দিন সুষ্ঠুভাবে নির্বাচন সংগঠিত হয়। ভোট গণনা শেষে আমাকে জয়ী বলে ঘোষণা করা হলে আমার সমর্থকদের নিয়ে বাড়ি চলে আসি। পরে পুলিশের সঙ্গে কীভাবে সংঘর্ষ হয়েছে তা সম্পর্কে জানা নেই।

সোনারগাঁ থানার এসআই পঙ্কজ সরকার জানান, নির্বাচন পরবর্তীতে ফলাফল ঘোষণা নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

প্রসঙ্গত, বছর খানেক আগে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান মারা যাওয়ার পর নির্বাচন কমিশন এ উপনির্বাচনের আয়োজন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদী বন্দর এলাকা পরিদর্শনে নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান

বিশ্বকাপ জিতবে কারা, শেষ ষোলোর আগে ভবিষ্যদ্বাণী অপটার

সড়কে প্রাণ গেল ২ জনের

এক যুগেরও বেশি সময় ধরে সংষ্কার হয়নি বেড়িবাঁধ, দুর্ভোগে কয়রাবাসী

ফ্রান্স দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন বড় তারকা

নরওয়েকে হারিয়েই ইউরোপের ‘অভিশাপ’ ঘুচাবে ব্রাজিল?

দেশের নয় জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় গেল ‘বাদশা বাহাদুর’

গত বছরের প্রশ্নে পরীক্ষা দিলেন ১০০ শিক্ষার্থী!

১০

মির্জা আব্বাসের সর্বশেষ অবস্থা জানালেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা

১১

ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে তরুণী

১২

রাশিয়ার অন্যতম বৃহৎ তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা 

১৩

মসজিদে খতমে নবুওয়ত আলোচনায় পুলিশি বাধার নিন্দা

১৪

সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট, লোডশেডিংয়ে দুর্ভোগ চরমে

১৫

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সফল করবে সরকার: মির্জা ফখরুল

১৬

বিচারকের দায়িত্বটা ততটা সহজ নয়: মোশাররফ করিম

১৭

পাকেতা নেই, শঙ্কায় রাফিনহা, নরওয়ের বিপক্ষে ব্রাজিলের খেলবেন কারা?

১৮

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন ১৫ বছরের সূর্যবংশী

২০
X