বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ
বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন

মেয়র হলেন বিএনপির বহিষ্কৃত নেতা

মো. ফকরুজ্জামান মতিন। ছবি : সংগৃহীত
মো. ফকরুজ্জামান মতিন। ছবি : সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মো. ফকরুজ্জামান মতিন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগের উপজেলা পর্যায়ে দুই প্রভাবশালী নেতা।

শনিবার (৯ মার্চ) দিনভর ভোট শেষে সন্ধ্যায় গণনার পর বকশীগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার এ ফল ঘোষণা করেন।

গণনা শেষে পাওয়া তথ্যে জানা গেছে, নারিকেল গাছ প্রতীকের প্রার্থী ফকরুজ্জামান মতিন পেয়েছেন ৮ হাজার ৫৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবাইল ফোন প্রতীকের প্রার্থী ইসমাইল হোসেন তালুকদার বাবুল পেয়েছেন ৭ হাজার ৫৪৩ ভোট এবং সাবেক মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক জগ প্রতীকের প্রার্থী নজরুল সওদাগর পেয়েছেন ৭ হাজার ৪২০ ভোট। চতুর্থ অবস্থানে থাকা আনোয়ার হোসেন বাহাদুর তালুকদার পেয়েছেন ১ হাজার ৬৯৫ ভোট।

এবারের বকশীগঞ্জ পৌরসভায় মোট ভোটার ছিল ৩৫ হাজার ৫১৮ জন। ১২টি কেন্দ্রে চারজন মেয়র প্রার্থী ও ২৬ জন কাউন্সিলর প্রার্থী এবং ১০ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।

ফকরুজ্জামান বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব ছিলেন। পৌর নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১০

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১১

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১৩

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১৪

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

১৫

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

১৬

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

১৭

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১৮

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১৯

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

২০
X