চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ১২:৪২ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

রাতে ওৎ পেতে সুযোগের অপেক্ষায় থাকেন তারা

গ্রেপ্তার হওয়াদের মধ্যে দুজন। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়াদের মধ্যে দুজন। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বলা হচ্ছে, তারা রাতে ওৎ পেতে থাকেন এবং সুযোগ পেলেই ছিনতাই করেন।

গত সোমবার (১১ মার্চ) রাতে নগরের কোতোয়ালি ও বায়েজিদ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে আদালতে সোপর্দ করা হয়। তারা হলেন মো. আলতাফ হোসেন, মো. মিসবাহ, মো. কামাল হোসেন চৌকিদার, মো. আসিফুর রহমান প্রকাশ আসিফ ও মো. রহিম। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

জানা যায়, নগরের সিআরবি শিরিষতলা এলাকায় মাদ্রাসা শিক্ষার্থীর মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুরাতন রেলওয়ে স্টেশনের গণি হোটেলের সামনে থেকে আলতাফ হোসেন, মিসবাহ ও কামাল হোসেন চৌকিদারকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল উদ্ধার ও টিপছোরা জব্দ করা হয়।

কোতোয়ালি থানার ওসি ওবায়েদুল হক কালবেলাকে বলেন, গত ১১ মার্চ ভোরে কোতোয়ালি থানার কদমতলী ফিলিং স্টেশনের সামনে সিআরবি শিরীষতলা প্রবেশে মুখে পৌঁছামাত্রই রায়হান উদ্দিন নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর পথরোধ করে মোবাইল ও টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এদিকে গভীর রাতে পথরোধ করে ছিনতাইয়ের ঘটনায় নগরের বায়েজিদ থানাধীন কুলগাঁও দাইয়াপাড়া এলাকা থেকে মো. আসিফুর রহমান প্রকাশ আসিফ ও মো. রহিম নামে দুজনকে গ্রেপ্তার করে বায়েজিদ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৮ মার্চ রাত ৩টায় বায়েজিদের শীতলঝর্ণা আবাসিক এলাকার হাজি আব্দুল মিয়া সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন মোহাম্মদ সায়েম। এ সময় ৪ জন ছিনতাইকারী তার সামনে এসে পথরোধ করে এবং ছোরার ভয় দেখিয়ে তার কাছে থাকা ১টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি বাটন মোবাইল সেট ও নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই দিন রাতেই নগরের বায়েজিদ থানায় অভিযোগ করেন সায়েম। এ ঘটনায় অভিযান চালিয়ে সোমবার (১১ মার্চ) রাতে কুলগাঁও দাইয়াপাড়া নয়া মাজার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার ওসি সনজয় কুমার সিনহা কালবেলাকে বলেন, গ্রেপ্তারদের মধ্যে আসিফুর রহমান প্রকাশ আসিফ পেশাদার ছিনতাইকারী। আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধি আইনসহ তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালত পাঠানো হয়।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

১০

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

১১

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

১২

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

১৩

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১৪

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১৫

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১৬

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১৭

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১৮

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১৯

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

২০
X