মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৬:৩৮ এএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

প্রেমিকের হাত ধরে পালালেন নববধূ, স্বামীর আত্মহত্যা

ইবাদ খান ও খাদিজা আক্তার। ছবি : সংগৃহীত
ইবাদ খান ও খাদিজা আক্তার। ছবি : সংগৃহীত

ধুমধাম করে বিয়ের মাত্র ২ দিন যেতে না যেতেই বাসায় চিরকুট লেখে পুরোনো প্রেমিকের সঙ্গে নববধূ পালিয়ে যায়। এতে রাগ, ক্ষোভ আর অপমানে বিষপানে আত্মহত্যা করেছেন স্বামী।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর শহরের কোড়ালিয়ায় নববধূর ভাড়া বাসার এক কক্ষে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত ইবাদ খান চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য সুলতানা বেগম ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম খানের ছেলে। তিনি একটি বেসরকারি হাসপাতালের মার্কেটিংয়ে কাজ করতেন। পরিবারে দুই ভাইবোনের মধ্যে তিনি বড়।

পলাতক নববধূ খাদিজা আক্তার চাঁদপুরের বিআইডব্লিউটিএর পরিদর্শক পাইলট দিদারুল আলমের মেয়ে। চাকরির সুবাদে তারা চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডে ভাড়া বাসায় থাকেন।

স্থানীয়রা জানান, ৮ মার্চ পারিবারিকভাবে ইবাদের সঙ্গে খাদিজার বেশ ধুমধাম করেই বিয়ে হয়েছিল। নববধূ খাদিজা ১১ মার্চ স্বামীর বাড়িতে আসার কথা থাকলেও সে অসুস্থ দাবি করে পরদিন মঙ্গলবার যাওয়ার কথা জানায়। কিন্তু সোমবার রাতেই খাদিজা একটি চিরকুট লিখে তার পুরোনো প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। যা জানতে পেরে ইবাদ ১২ মার্চ তার শ্বশুরবাড়িতে থেকে তার বাবা-মাকে বিষয়টি অবগত করে। পরে বিকেলে ইবাদের বাবা-মা ছেলের শ্বশুরবাড়িতে যান।

এতে খাদিজার বাবা ইবাদের বাবাকে থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দেন। এ সময় ইবাদ অন্য কক্ষে ছিলেন। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে হঠাৎ চেঁচামেচির শব্দ শুনে ওই কক্ষে গিয়ে দেখে ইবাদ বিষ খেয়ে ছটফট করছে। এরপর হাসপাতালে নেওয়ার আগেই ইবাদ মারা যায়।

এ বিষয়ে ইবাদ খানের মা সুলতানা বেগম বলেন, বুধবার (১৩ মার্চ) ময়নাতদন্ত শেষে বাদ আসর ইবাদের জানাজা শেষে নিজ বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় নববধূ খাদিজা আক্তারের উপযুক্ত বিচার চাচ্ছি।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, ইবাদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১০

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১১

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১২

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৩

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৪

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৫

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৬

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৭

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৮

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৯

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

২০
X