জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

মহিষের সঙ্গে মালিকের বিরল বন্ধুত্ব, শরৎচন্দ্রের ‘মহেশ’ গল্প বাস্তবে

নিজের প্রিয় মহিষের সঙ্গে মজনু মিয়া। ছবি : কালবেলা
নিজের প্রিয় মহিষের সঙ্গে মজনু মিয়া। ছবি : কালবেলা

কৃষক মজনু মিয়া যেখানেই যায় সেখানেই তার পিছু পিছু হাটে এই মহিষটি। এ যেন মানুষ-মহিষের অদ্ভুত এক বন্ধুত্ব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্প অনেকেরই জানা। গল্পে কৃষক গফুর সন্তানের মতো ভালোবাসে তার পোষা গরু মহেশকে। মহেশ গল্পে মালিক ও পশুর মধ্যে যে ভালোবাসা এবার সেই গল্পের আধুনিক রূপ যেন বাস্তবে ফুটে উঠেছে।

মজনু মিয়া এই মহিষের নাম দিয়েছেন কালু। তাদের বন্ধুত্বের গল্পের শুরু ৬ বছর আগে। এক লাখ ৩০ হাজার টাকায় এক জোড়া মহিষের বাচ্চা কিনেছিলেন তিনি। তার মধ্যে একটি বিক্রি করে দেন। আর কালুকে রেখে দেন লালন পালনের পর বড় করে বিক্রি করবেন মজনু মিয়া। সেই সিদ্ধান্ত থেকে কালু নামের মহিষটিকে কয়েকবার বাজারেও নেন তিনি। তবে বিক্রি করতে পারেননি। ছুটে চলে আসে বাড়িতে। মজনু এখন যেখানেই যান তার সঙ্গী এই কালু।

মহিষের সঙ্গে এই বন্ধুত্ব গড়ে উঠেছে জামালপুরের ইসলামপুর উপজেলার শংকরপুর গ্রামের মজনু মিয়া নামের এক কৃষকের। মানুষ আর মহিষের বিরল বন্ধুত্ব অবাক করেছে সবাইকে। বন্ধুর মতো পাশাপাশি হাঁটতে দেখে তাকিয়ে থাকেন এলাকার মানুষ।

মালিকের সঙ্গে মাঝেমধ্যে স্থানীয় হাটবাজারেও যায় কালু। তারা ঘুরে বেড়ায় এ গ্রাম থেকে সেই গ্রামে। কখনো কারও ক্ষতি করে না। মজনু মিয়া কালু নামে বলে ডাক দিলেই কাছে আসে মহিষটি।

এমন ঘটনায় প্রতিবেশীসহ এলাকার লোকজন সবাই মুগ্ধ। পশুর সঙ্গে এ বন্ধুত্ব তাদেরকেও নাড়া দেয়। ভালোও লাগে তাদের। আশেপাশের লোকজন প্রায়ই কালুকে দেখতে আসেন মজনু মিয়ার বাড়িতে ভিড় জমায়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

১০

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১২

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

১৩

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

১৪

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

১৫

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

১৬

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

১৭

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১৮

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১৯

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

২০
X